আপনি পড়ছেন

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে একটি নৌকা ডুবে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে ৭০ জনের বেশি যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের বেশিরভাগই শিশু। দুর্ঘটনার পর এখনো নিখোঁজ রয়েছেন ১৫ জন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। খবর বিবিসির

নাইজেরিয়ায় নৌকা ডুবে প্রাণ গেল ৪৬ জনের
নাইজেরিয়ার সোকোতো রাজ্যে নৌকাডুবি

পুলিশের মুখপাত্র আহমাদ রুফাই বৃহস্পতিবার (২০ আগস্ট) বিবিসিকে জানান, গোরোনিও এলাকার গোরাউয়ের কাছে থেকে এখন পর্যন্ত ৪৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্গম এলাকায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। রুফাই জানান, নিরাপত্তা সংস্থা ও জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন।

রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, নৌকায় থাকা শিশুরা সম্ভবত কৃষিজমির মালিক ও শ্রমিকদের সঙ্গে ধান কাটার কাজে যাচ্ছিল। স্থানীয় ওই ব্যক্তি দাবি করেন, তিনি প্রায় ৫০টি মরদেহ দেখেছেন। নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (নেমা) মুখপাত্র এজেকিয়েল মানজো বিবিসিকে বলেন, গোরাউ খুবই দুর্গম একটি এলাকা। উদ্ধারকারী দল ওই প্রত্যন্ত এলাকায় পৌঁছানোর জন্য কাজ করছে।

নাইজেরিয়ায় নৌদুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং নৌযান চলাচলের নিরাপত্তাবিধি যথাযথভাবে প্রয়োগ না করাকে এসব দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হয়।

গত মাসেই জিগাওয়া রাজ্যে একটি নৌকা উল্টে অন্তত পাঁচজনের মৃত্যু হয়। চলতি বছরের জানুয়ারিতে জিগাওয়া থেকে ইয়োবে যাওয়ার পথে কৃষক ও জেলেদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৬ জন মারা যান।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে নাইজার নদীতে একটি নৌকা ডুবে গেলে ৫৪টি মরদেহ উদ্ধার করা হয়। নৌকাটিতে ২০০ জনের বেশি যাত্রী থাকতে পারেন বলে ধারণা করা হয়েছিল।

নৌদুর্ঘটনা কমাতে নাইজেরিয়ার কর্তৃপক্ষ নিরাপদ নৌযান ও লাইফ জ্যাকেট সরবরাহ, নৌপথ খনন ও নাব্যতা বৃদ্ধি, নৌঘাট ও টার্মিনালে জলপথ নিরাপত্তাকর্মী মোতায়েন এবং নৌযানচালকদের যথাযথ প্রশিক্ষণ ও লাইসেন্স নিশ্চিত করার মতো বিভিন্ন পদক্ষেপের সুপারিশ করেছে। তবে এসব পদক্ষেপের অনেকগুলোই এখনো পুরোপুরি বাস্তবায়িত বা কার্যকরভাবে প্রয়োগ করা হয়নি।

নাইজেরিয়ার বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলের লাখো মানুষের জন্য নদীপথ গুরুত্বপূর্ণ যোগাযোগব্যবস্থা। অনেক গ্রাম নদী ও অন্যান্য জলপথের আশপাশে অবস্থিত। এসব এলাকায় সড়ক যোগাযোগ দুর্বল এবং সেতুর অভাব থাকায় স্থলপথে যাতায়াত অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ কারণে মানুষ ও পণ্য পরিবহনে কাঠের নৌকার ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হয়। এসব নৌকায় স্থানীয় মানুষ বাজার ও আশপাশের জনপদে যাতায়াত করেন। ফলে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ও অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে দেশটির প্রত্যন্ত অঞ্চলে নৌদুর্ঘটনার ঝুঁকি রয়ে গেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.