আপনি পড়ছেন

প্রথম আফগান আমেরিকান হিসেবে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট রাজনীতিক আয়েশা ওয়াহাব। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের একটি শূন্য আসনে অনুষ্ঠিত বিশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে তিনি এই জয় নিশ্চিত করেছেন।

মার্কিন কংগ্রেসে প্রথম আফগান বংশোদ্ভূত আয়েশা ওয়াহাব
মার্কিন কংগ্রেসে নির্বাচিত আয়েশা ওয়াহাব

ক্যালিফোর্নিয়া স্টেট সিনেটের সদস্য আয়েশা ওয়াহাবের জয়ের বিষয়টি বৃহস্পতিবার ২০ আগস্ট নিশ্চিত করে মার্কিন গণমাধ্যমগুলো। এই নির্বাচনে তিনি সান ফ্রান্সিসকো বে এরিয়া ম্যাস ট্রানজিট সিস্টেমের কর্মকর্তা ও নিজ দলের প্রার্থী মেলিসা হার্নান্দেজকে পরাজিত করেন। ৯৫ শতাংশ ভোট গণনা শেষে আয়েশা ওয়াহাব ৫৩ শতাংশের বেশি ভোট পান এবং তার প্রতিদ্বন্দ্বী হার্নান্দেজ পান প্রায় ৪৭ শতাংশ ভোট।

প্রতিনিধি পরিষদের এই আসনটিতে আগে ছিলেন ডেমোক্র্যাট প্রতিনিধি এরিক সোয়ালওয়েল। যৌন অসদাচরণের অভিযোগ ওঠার পর এপ্রিল মাসে তিনি পদত্যাগ করেন, যদিও তিনি সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার পর ওয়াহাব এই আসনে বসলে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা দাঁড়াবে ২১৩টিতে এবং রিপাবলিকানদের আসন থাকবে ২১৮টি।

সান ফ্রান্সিসকো ও সান হোসের কাছাকাছি অবস্থিত আসনটি ডেমোক্র্যাটদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। প্রগতিশীল ডেমোক্র্যাট নেতা আয়েশা ওয়াহাব এর আগে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আইনসভায় প্রথম মুসলিম নারী এবং প্রথম আফগান আমেরিকান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

নির্বাচনে হার্নান্দেজের পক্ষে জোরালো প্রচার চালাতে ইসরায়েলপন্থী লবিং গ্রুপ আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপিএসি) সঙ্গে যুক্ত সুপার প্যাক ‘ইউনাইটেড ডেমোক্রেসি প্রজেক্ট’ আগস্টের শুরু থেকে প্রায় ২৫ লাখ ডলার ব্যয় করে। ইসরায়েল এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ মতবিরোধের কারণে এই লবিং গ্রুপটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে আয়েশা ওয়াহাব ও মেলিসা হার্নান্দেজ আবারও মুখোমুখি হবেন। সেই নির্বাচনে জয়ী প্রার্থী পূর্ণ দুই বছরের মেয়াদের জন্য প্রতিনিধি পরিষদের আসনটি লাভ করবেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.