আপনি পড়ছেন

নিউইয়র্কের আলবেনিতে অবস্থিত স্টেট ক্যাপিটল ভবনে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) মতাদর্শে অনুপ্রাণিত হয়ে হামলার পরিকল্পনার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে মার্কিন কর্তৃপক্ষ। অভিযুক্ত ওই নারী সরকারি কর্মকর্তাদের হত্যা এবং ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি করার উদ্দেশ্যে এই ছক এঁকেছিলেন বলে বিচার বিভাগ নিশ্চিত করেছে। ২০ আগস্ট এই অভিযোগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

নিউইয়র্কের ক্যাপিটল ভবনে হামলার ছক, নারী গ্রেপ্তার
নিউইয়র্কে সন্ত্রাসী হামলার ছক নস্যাৎ নিয়ে কর্মকর্তাদের সংবাদ সম্মেলন

মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন এ আইজেনবার্গ জানান, ৩৫ বছর বয়সী জেসিকা বোউই নামের ওই নারী ক্যাপিটল ভবনে বিস্ফোরক ব্যবহার করে নৃশংস হামলা চালানোর পর সিরিয়ায় আইএসের নিয়ন্ত্রিত এলাকায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। ১৯ আগস্ট বুধবার একটি বস্তু হাতে পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়, যাকে তিনি শক্তিশালী বিস্ফোরক ডিভাইস বলে মনে করেছিলেন।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, জেসিকা বোউই হামলার উদ্দেশ্যে আগে থেকেই স্টেট ক্যাপিটল প্রাঙ্গণ পরিদর্শন করেছিলেন এবং ভবনের বিভিন্ন অংশের ছবি তুলেছিলেন। মার্কিন বিচার বিভাগ উল্লেখ করেছে, ওই নারী মার্কিন ব্যবস্থার ওপর আঘাত হানতেই এই ঘৃণ্য হামলার পরিকল্পনা করেছিলেন।

এছাড়া জেসিকা বোউই ইন্টারনেটে ধারাবাহিকভাবে উগ্র ও আমেরিকাবিরোধী বক্তব্য প্রচার করতেন এবং ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলাকে সমর্থন ও উদযাপন করেছিলেন। এ বিষয়ে মন্তব্য জানতে তার আইনজীবীর সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জেসিকা বোউই গ্রেপ্তারের পর নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল জানান, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের ওপর ক্রমবর্ধমান হুমকির মুখে ক্যাপিটলসহ সব সরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমানে কোনো তাৎক্ষণিক হুমকি নেই, তবে নিউইয়র্কবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আমরা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.