চালকবিহীন ডুবোযান প্রস্তুত করছে তুর্কি সংস্থা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান এসটিএম তাদের আধুনিক নৌপ্রকল্পগুলো প্রদর্শন করেছে। এর মধ্যে দেশটির বহুল প্রতীক্ষিত সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি দ্রুতগতির আক্রমণকারী যুদ্ধজাহাজের (ফাস্ট অ্যাটাক ক্রাফট) প্রোটোটাইপ এবং স্বয়ংক্রিয় ডুবোযান অন্যতম। চলমান ‘টেকনোফেস্ট ব্লু হোমল্যান্ড’ অনুষ্ঠানে এসব নতুন প্রযুক্তির কথা তুলে ধরে প্রতিষ্ঠানটি।

সংবাদ সংস্থা আনাদোলুকে এসটিএমের মহাব্যবস্থাপক ওজগুর গুলেরিয়ুজ জানান, চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুর দিকে যুদ্ধজাহাজ প্রকল্পের প্রথম প্রোটোটাইপ উন্মোচন করার পরিকল্পনা রয়েছে। এর পরপরই জাহাজটিতে প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র ও প্রযুক্তিগত সরঞ্জাম সংযোজনের কাজ শুরু হবে।
তিনি বলেন, ‘তুর্কি নৌবাহিনীর জন্য আরও সাতটি ইসতিফ-ক্লাস ফ্রিগেট তৈরির কাজ পুরোদমে চলছে। যত দ্রুত সম্ভব নির্মাণ ও পরীক্ষামূলক কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে আমাদের।’
গুলেরিয়ুজ জানান, এসটিএম তাদের সামরিক নৌ দক্ষতার সঙ্গে ড্রোন কর্মসূচির অভিজ্ঞতা যুক্ত করে মনুষ্যবিহীন বা চালকহীন ডুবোযান খাতে অবস্থান জোরদার করছে। প্রতিষ্ঠানটির তৈরি স্বয়ংক্রিয় ডুবোযান ‘নেতা’ ইতোমধ্যে গণউৎপাদনে গেছে। সমুদ্রের মাইন শনাক্তকরণ এবং তল্লাশি ও উদ্ধার অভিযানের জন্য নতুন নতুন পানির নিচের প্রযুক্তিও দ্রুত যুক্ত হবে।
তিনি বলেন, ‘আমাদের সামরিক রপ্তানি কার্যক্রমও দ্রুতগতিতে এগিয়ে চলছে। চার মাসে আমরা মালয়েশিয়ার রাজকীয় নৌবাহিনীর জন্য তিনটি করভেট একের পর এক রেকর্ড সময়ের মধ্যে পানিতে ভাসিয়েছি।’
ইউক্রেন নৌবাহিনীর একটি প্রকল্পের অধীনে প্রথম যুদ্ধজাহাজটির নির্মাণকাজ সম্পন্ন করেছে এসটিএম এবং দ্বিতীয়টি ২০২৭ সালে হস্তান্তরের কথা রয়েছে। একই সঙ্গে পর্তুগিজ নৌবাহিনীর জন্য রসদ ও সরবরাহকারী দ্বিতীয় জাহাজের নির্মাণকাজের প্রস্তুতি নিচ্ছে তারা। বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী এসব প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.