আপনি পড়ছেন

সামরিক সক্ষমতা বাড়াতে পানিতে ও স্থলে চলতে সক্ষম চালকহীন অত্যাধুনিক সাঁজোয়া যান উন্মোচন করেছে তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান এফএনএসএস। দেশটির নৌ প্রতিরক্ষা প্রদর্শনী ‘টেকনোফেস্ট ব্লু হোমল্যান্ড’-এ ‘আই-জাহা’ নামের এই বহুমুখী চালকহীন উভচর যানটি সবার সামনে তুলে ধরা হয়। মূলত তাদের সফল মানবচালিত সাঁজোয়া যান ‘জাহা’র প্রযুক্তির ওপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে।

চালকবিহীন উভচর যুদ্ধযান উন্মোচন করল তুরস্ক
টেকনোফেস্টে প্রদর্শিত তুরস্কের চালকহীন উভচর যান

চার দিনব্যাপী এই প্রদর্শনীর ফাঁকে বার্তা সংস্থা আনাদোলুকে এফএনএসএসের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম বায়বাস জানান, তাদের তৈরি মূল জাহা ব্যবস্থা ইতিমধ্যে তুর্কি নৌবাহিনীর সামরিক শক্তি বাড়াতে বড় ভূমিকা রাখছে।

সেলিম বায়বাস বলেন, ‘প্রায় ছয় মাস আগে চালকহীন জাহা প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়। এরপর দিন-রাত কাজ করে খুব অল্প সময়ের মধ্যে আমরা এটি বাস্তবে রূপ দিতে পেরেছি। যানটিতে বড় ধরনের আধুনিকায়ন আনা হয়েছে এবং এটি সম্পূর্ণ চালকহীনভাবে বিভিন্ন ধরনের সামরিক অভিযান পরিচালনা করতে পারে।’

সাঁজোয়া অভিযানে সেনাদের হতাহতের ঝুঁকি কমাতে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে ব্যবহারের জন্য এই ‘আই-জাহা’ নকশা করা হয়েছে। এফএনএসএসের প্রধান নির্বাহী বলেন, ‘যুদ্ধক্ষেত্রে সফলভাবে পরীক্ষিত বিভিন্ন সামরিক সরঞ্জাম এতে যুক্ত করা হয়েছে। আমাদের বিশ্বাস, এ ধরনের প্রযুক্তি বিশ্বে এটিই প্রথম।’

এই আধুনিক যানটি যুদ্ধজাহাজ কিংবা অন্য কোনো সাঁজোয়া ইউনিট থেকে দূরনিয়ন্ত্রিত বা রিমোট পদ্ধতিতে পরিচালনা করা সম্ভব। পাশাপাশি এতে উন্নত ঝাঁক বা ‘সোয়ার্ম’ প্রযুক্তি রয়েছে।

তুর্কি নৌবাহিনী ও সশস্ত্র বাহিনীর চাহিদা মেটাতে প্রতিষ্ঠানটিতে পুরোদমে উৎপাদন চলছে জানিয়ে সেলিম বায়বাস বলেন, ‘আমরা ইতিমধ্যে প্রথম ধাপের সরবরাহ শেষ করেছি এবং পরবর্তী ধাপের জন্য তিন শিফটে উৎপাদন শুরু করেছি।’

এদিকে মিত্র দেশগুলোতে চালকহীন ও মানবচালিত উভয় ধরনের সাঁজোয়া যান রপ্তানির উদ্যোগ নিয়েছে এফএনএসএস। আন্তর্জাতিক বাজারে এ ধরনের প্রযুক্তির প্রতিযোগিতা কম থাকায় বড় অঙ্কের রপ্তানি চুক্তি নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.