আপনি পড়ছেন

বিতর্কিত ‘ই-ওয়ান’ (E1) বসতি স্থাপন প্রকল্পই নয়, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সামগ্রিক দখলদারিত্বের অবসান ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজ। একই সঙ্গে তিনি তেল আবিবের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

শুধু বসতি নয়, ইসরায়েলি দখলদারিত্বেরই অবসান চান আলবানিজ
জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজ

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ২০২৪ সালের পরামর্শমূলক মতামতের কথা উল্লেখ করে আলবানিজ বলেন, ‘শুধু ই-ওয়ান পরিকল্পনাই নয়, বরং দখলদারিত্বের নিজেদেরই অবসান ঘটাতে হবে।’ এ সময় তিনি অধিকৃত পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন ও দখলদারদের সহিংসতার তীব্র নিন্দা জানান। পশ্চিম তীরে দখলদাররা পানির পাইপলাইন কেটে দিয়েছে এবং কুসরা শহরের ওপর অবরোধ অব্যাহত রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

গাজার ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরে আলবানিজ বলেন, ‘গাজায় ধ্বংসযজ্ঞ এবং নির্বিচার গণহত্যা এখনও চলছে।’ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ৩০০ শিশুসহ ১ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে তিনি জানান। পুরো পরিস্থিতিকে ‘৫৯ বছরের শিকারী দখলদারিত্ব’ ও ‘১ হাজার ৪৯ দিনের গণহত্যা’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তা ও নিষেধাজ্ঞার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে ও কানাডার নেতারা এক যৌথ বিবৃতিতে ই-ওয়ান বসতি প্রকল্পের দরপত্র প্রকাশকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। ইসরায়েলি মানবাধিকার সংস্থা ইর আমিম, বিমকম এবং পিস নাউ জানিয়েছে, পূর্ব জেরুজালেমে মামলাকারী পক্ষগুলোকে কোনো আগাম নোটিশ না দিয়েই ১ হাজার ২৩৪টি নতুন বসতি ইউনিটের দরপত্র আহ্বান করে নিজের অঙ্গীকার ভঙ্গ করেছে ইসরায়েল।

জেরুজালেমের পূর্বে প্রায় ১২ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত বিতর্কিত ই-ওয়ান প্রকল্পের উদ্দেশ্য হলো ফিলিস্তিনি ভূমি দখল করে অবৈধ মালে আদুমিম বসতির সঙ্গে জেরুজালেমের সংযোগ স্থাপন করা। এর মাধ্যমে পশ্চিম তীর ভৌগোলিকভাবে দ্বিখণ্ডিত হয়ে দ্বি-রাষ্ট্র সমাধান অসম্ভব হয়ে পড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় অন্তত ১ হাজার ২৮৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ২৪৮ জন আহত হয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.