চালকদের অধিকার ও ডেটা সুরক্ষা বিধি লঙ্ঘনের দায়ে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারকে ৮২ কোটি ৫০ লাখ ইউরো (প্রায় ১০০ কোটি ডলার) জরিমানা করেছে নেদারল্যান্ডস। স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে চালকদের অ্যাকাউন্ট বাতিলের অভিযোগের প্রেক্ষিতে ডাচ ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ এ জরিমানা করে।

উবারকে প্রায় ১০০ কোটি ডলার জরিমানা
ডাচ পতাকার সামনে স্মার্টফোনে প্রদর্শিত উবারের লোগো

সংবাদমাধ্যম এনওএস-এর এক প্রতিবেদনে বলা হয়, যথাযথ নোটিশ ছাড়া এবং সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানানোর পর্যাপ্ত সুযোগ না দিয়ে চালকদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে স্বয়ংক্রিয় ব্যবস্থা ব্যবহার করেছিল উবার।

২০২০ থেকে ২০২২ সালের মধ্যে সংঘটিত বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ফ্রান্সে কর্মরত চালকদের করা অভিযোগের ভিত্তিতে এ বিষয়ের সূত্রপাত ঘটে। উবার মূলত আয়ের পরিমাণ বাড়াতে চালকদের অপ্রয়োজনীয় দীর্ঘ পথ ঘোরানোর মতো প্রতারণার সন্দেহে অনেকের অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করেছিল। প্রতিষ্ঠানটির ইউরোপীয় সদর দপ্তর আমস্টারডামে অবস্থিত হওয়ায় বিষয়টি ডাচ কর্তৃপক্ষের অধীনে তদন্ত ও নিষ্পত্তি করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নীতি অনুযায়ী, মানুষের জীবনে বড় ধরনের প্রভাব ফেলে এমন কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয় অ্যালগরিদমের মাধ্যমে একতরফাভাবে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে মানুষের সরাসরি তদারকি থাকতে হবে এবং ক্ষতিগ্রস্তদের আপত্তি জানানোর পূর্ণ সুযোগ নিশ্চিত করতে হবে।

এই পদক্ষেপের বিষয়ে উবার জানায়, তারা এই সিদ্ধান্তের সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করে এবং আরোপিত জরিমানাকে অযৌক্তিক মনে করে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে, বর্তমানে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে মানুষের সম্পৃক্ততা নিশ্চিত করা হয়েছে এবং চালকরা অ্যাকাউন্ট বাতিলের বিরুদ্ধে আপত্তি জানানোর সুযোগ পাচ্ছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.