আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর উগ্র ইসরায়েলি দখলদারদের অব্যাহত হামলায় খোদ তেল আবিবের মারাত্মক রাজনৈতিক ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। শুক্রবার ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-এর এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

ফিলিস্তিনিদের ওপর হামলায় খোদ ইসরায়েলের রাজনৈতিক ক্ষতির শঙ্কা
পশ্চিম তীরে ফিলিস্তিনি এলাকায় দখলদারদের হামলার পর ধোঁয়ার কুণ্ডলী

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তারা বলেন, পুলিশ ও রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের অভাবে মাঠপর্যায়ে সেনাদের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। অনেক ক্ষেত্রে পর্যাপ্ত সরঞ্জাম বা সহায়তা ছাড়াই তাদের এসব ঘটনার মুখোমুখি হতে হচ্ছে।

কর্মকর্তারা আরও উল্লেখ করেন, গোটা বিশ্বের চোখের সামনে এই নৃশংস হামলাগুলো ঘটছে, যা আন্তর্জাতিক পরিসরে ইসরায়েলের মারাত্মক রাজনৈতিক ক্ষতি করছে। একই সঙ্গে এই সহিংসতা পশ্চিম তীরে মোতায়েন করা ইসরায়েলি বাহিনীর ওপর অতিরিক্ত মানসিক ও সামরিক চাপ সৃষ্টি করছে।

সম্প্রতি হেবরন প্রদেশের সাইর শহরে দখলদারদের হামলায় ১৭ বছর বয়সী ফিলিস্তিনি তরুণ করিম শালালদেহ নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনার পর এই সমালোচনা সামনে আসে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, দখলদারদের একটি দল সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়াই একটি ‘ভ্রমণে’ ওই শহরে প্রবেশ করেছিল এবং তাদের ওপর ফিলিস্তিনিরা পাথর নিক্ষেপ করে।

তবে হেবরনের আল-মিজান হাসপাতালের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানায়, গুলিতে করিমের মৃত্যু হয়েছে। নিহতের বাবা সানাদ শালালদেহ আনাদোলুকে জানান, প্রায় ৫০ জন সশস্ত্র দখলদার তাদের বাড়িতে চড়াও হয় এবং অত্যন্ত কাছ থেকে তার ছেলেকে লক্ষ্য করে গুলি চালায়।

তিনি বলেন, ‘আমার ছেলে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল, সে কিছুই করেনি। সে কেবল তাদের সরে যেতে বলেছিল, তখনই তাদের একজন তার বুকে গুলি চালিয়ে নির্মমভাবে তাকে হত্যা করে।’

২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর অভিযান ও উগ্র দখলদারদের রক্তক্ষয়ী হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.