আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রে শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত একটি মামলা নিষ্পত্তিতে ৪০ কোটি (৪০০ মিলিয়ন) ডলার পরিশোধ করতে সম্মত হয়েছে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। এই সমঝোতার আওতায় টিকটক তাৎক্ষণিকভাবে ৩০ কোটি ডলার পরিশোধ করবে। বাকি ১০ কোটি ডলার প্রতিষ্ঠানটির পূর্বসূরি 'মিউজিক্যালি' সংক্রান্ত পূর্ববর্তী একটি আদালতের আদেশ প্রত্যাহারের পর দেওয়া হবে।

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: ৪০ কোটি ডলার জরিমানা দিচ্ছে টিকটক
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ভবন

মার্কিন বিচার বিভাগ ২০২৪ সালে টিকটক ও বাইটড্যান্সের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, ১৩ বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট তৈরির সুযোগ দিয়ে এবং অভিভাবকদের অনুরোধ সত্ত্বেও শিশুদের তথ্য ও অ্যাকাউন্ট মুছে না ফেলে প্ল্যাটফর্মটি 'চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট' লঙ্ঘন করেছে।

এই সমঝোতার বিষয়ে মার্কিন সহযোগী অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি উডওয়ার্ড জুনিয়র বলেন, ‘এই নিষ্পত্তি আমেরিকান শিশু এবং অভিভাবকদের জন্য একটি বড় বিজয়।’

তিনি আরও বলেন, ‘বিচার বিভাগের প্রধান অগ্রাধিকার হলো অনলাইনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং যেসব প্রতিষ্ঠানের ওপর তাদের ব্যক্তিগত তথ্যের দায়িত্ব রয়েছে, তারা যেন যথাযথ আইনি বাধ্যবাধকতা মেনে চলে তা নিশ্চিত করা।’ এই সিদ্ধান্তের ফলে পরিবারগুলোর প্রত্যাশিত সুরক্ষা জোরদারের পাশাপাশি উল্লেখযোগ্য ক্ষতিপূরণ নিশ্চিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মামলা দায়েরের পর থেকে টিকটকের মালিকানা, ব্যবস্থাপনা ও গোপনীয়তা রক্ষার নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে জানিয়েছে বিচার বিভাগ। বাইটড্যান্সের সাথে চীনের সংযোগ নিয়ে জাতীয় নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগের কারণে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে একটি আইন পাস হয়। সেই আইনের প্রেক্ষিতে টিকটক এখন 'টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার'-এর নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে, যার সিংহভাগ মালিকানায় রয়েছেন আমেরিকান বিনিয়োগকারীরা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.