আপনি পড়ছেন

আসন্ন সংসদীয় নির্বাচন ব্যাহত বা পিছিয়ে দেওয়ার লক্ষ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় সংঘাত বাড়ানোর চেষ্টা করতে পারেন বলে সন্দেহ করছেন দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা। তারা স্পষ্ট জানিয়েছেন, সুস্পষ্ট নিরাপত্তার প্রয়োজন ছাড়া সেনাবাহিনী নতুন কোনো সংঘাতে জড়াবে না।

ইসরায়েলি গণমাধ্যম: নির্বাচন পেছাতে সংঘাত বাড়াতে পারেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

ইসরায়েলি দৈনিক মারিভ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মূল্যায়নের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নেতানিয়াহু বর্তমান সংঘাতের অবসান চান না এবং নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গাজায় নতুন করে উত্তেজনা তৈরির চেষ্টা করতে পারেন। রাজনৈতিক বিবেচনায় সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত প্রভাবিত হতে পারে বলে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সুস্পষ্ট নিরাপত্তার প্রয়োজন ছাড়া সেনাবাহিনী অন্য কোনো সংঘাতে জড়াতে চায় না বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তারা বলেন, 'আমরা নতুন এবং অপ্রয়োজনীয় কোনো যুদ্ধে প্রবেশ করব না।'

ইসরায়েলে নেতানিয়াহুর বিভিন্ন ফ্রন্ট পরিচালনার বিষয়ে ক্রমবর্ধমান বিতর্কের মধ্যেই সামরিক বাহিনীর এই উদ্বেগের বিষয়টি সামনে এলো। বিরোধী দলের নেতারা অভিযোগ করেছেন, নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যে নিরাপত্তা ইস্যুগুলোকে ব্যবহার করছেন তিনি। আগামী অক্টোবরে ইসরায়েলে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে নেতানিয়াহুর জোট। এমন কঠিন নির্বাচনী প্রেক্ষাপটেই সামরিক বাহিনীর সঙ্গে তার মতবিরোধের খবর প্রকাশ্যে এলো।

উত্তর সিরিয়ার আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে ইসরায়েলি হামলার পর সম্প্রতি তুরস্কের বিরুদ্ধেও কঠোর বক্তব্য দিচ্ছেন নেতানিয়াহু। সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক এবং ডেমোক্র্যাট দলের নেতা ইয়ার গোলানসহ ইসরায়েলি বিরোধী নেতারা অভিযোগ করেছেন, রাজনৈতিক বিবেচনায় আঙ্কারার সঙ্গে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছেন তিনি।

তুরস্কের সঙ্গে 'অপ্রয়োজনীয়' উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছেন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারাও। তারা উদ্বেগ প্রকাশ করেছেন, নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের প্রকাশ্য বিবৃতি পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.