আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে বেইত ফুরিক শহরের মেয়র, পৌর পরিষদের সদস্য এবং বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে কয়েক ঘণ্টা আটকে রাখার পর তাদের ছেড়ে দেওয়া হয়। শনিবার নাবলুসের বেইত ফুরিক শহরের পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র আনাদোলু এজেন্সিকে নিশ্চিত করেছে।

পশ্চিম তীরে ফিলিস্তিনি মেয়র ও কাউন্সিলরদের আটক করে ছাড়ল ইসরায়েলি বাহিনী
পশ্চিম তীরে টহলরত ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্য ও সাঁজোয়া যান

সূত্র জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীর একটি দল সাধারণ দখলদারদের ছদ্মবেশে বেইত ফুরিকের পূর্বাঞ্চলে এই অতর্কিত অভিযান চালায়। এ সময় তারা মেয়র, কাউন্সিলর এবং স্থানীয় কয়েকজন বাসিন্দাকে আটক করে। ইসরায়েলি বাহিনী আটকের স্থানে অন্য ফিলিস্তিনিদের যেতে বাধা দেয় এবং কয়েক ঘণ্টা পর বন্দিদের মুক্তি দেয়।

অভিযান চলাকালে ইসরায়েলি বাহিনী এক তরুণ ফিলিস্তিনি এবং পৌরসভার কর্মীদের ওপর নৃশংস হামলা চালায় ও তাদের বেধড়ক মারধর করে। এমনকি আহত ওই তরুণকে প্রাথমিক চিকিৎসা দিতে এবং হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতেও বাধা দেয় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পূর্বাঞ্চলে আবু রাফাত মসজিদের কাছে স্থানীয় বাসিন্দারা বন্দিদের মুক্তির দাবিতে জড়ো হলে ইসরায়েলি সেনা ও দখলদাররা নারীসহ বেশ কয়েকজন ফিলিস্তিনির ওপর বর্বরোচিত হামলা চালায়।

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী এবং অবৈধ দখলদারদের হামলা ক্রমাগত বেড়েছে। এর পাশাপাশি অবৈধ বসতি সম্প্রসারণ, শুধু দখলদারদের জন্য রাস্তা নির্মাণ এবং ফিলিস্তিনিদের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.