মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে ‘শত্রু’ গণ্য করবে ইরান
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
বিভিন্ন দেশকে সতর্ক করে ইরান বলেছে, তারা যেন তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের শুরু করা ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ না নেয়। যেসব দেশ এতে অংশ নেবে, তাদের ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে। শনিবার (২২ আগস্ট) এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। খবর এএফপির

মিত্র দেশগুলোকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন এক অভিযানে যোগ দিতে ওয়াশিংটন চাপ দিচ্ছে। এর লক্ষ্য ইরানের অর্থনীতিকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা। ইতোমধ্যে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের যুদ্ধের ছয় মাস পূর্ণ হতে চলেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই বলেন, ‘আমরা সব দেশের কাছে আহ্বান জানাচ্ছি, যুক্তরাষ্ট্রের শুরু করা এই অর্থনৈতিক যুদ্ধে আপনারা যোগ দেবেন না। আমাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যে দেশই অংশ নেবে, তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে।’
হুঁশিয়ারি দিয়ে রেজাই বলেন, সংশ্লিষ্ট দেশগুলো যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে থেকে নিজেদের সরিয়ে নিতে অস্বীকৃতি জানায়, তাহলে ইরান তাদের স্বার্থে আঘাত করবে। তিনি দাবি করেন, এই যুদ্ধে ইরানের হাতে এখনো অনেক পাল্টা ব্যবস্থা বা কৌশল রয়েছে। রেজাই বলেন, আমরা এখনো যুক্তরাষ্ট্রের কোনো অর্থনৈতিক স্বার্থে আক্রমণ করিনি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এতদিন আমরা শুধু সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছি। কিন্তু তারা যদি আমাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়, তাহলে ইরানের আশেপাশে এবং বিশ্বের যেখানেই যুক্তরাষ্ট্রের তেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, আমরা সেগুলোতে হামলা চালাব। ট্রাম্প কোনো পদক্ষেপ নিলে ইরানের পাল্টা আঘাত হবে ভূমিকম্পের মতো।
ইরানের অর্থনীতিকে একঘরে করার অভিযানে অন্য দেশগুলোকেও যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। ইরানের বন্ধু দেশ চীনকেও এ আহ্বান জানানো হয়েছে। কিন্তু চীন প্রস্তাবটির সমালোচনা করে বলেছে, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যের সমস্যার কোনো সমাধান করবে না।
ইরানের অন্যতম বড় ব্যবসায়িক অংশীদার সংযুক্ত আরব আমিরাত গত মঙ্গলবার জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব ধরনের ব্যবসা ও লেনদেন বন্ধ রাখছে তারা।
এদিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে যোগ না দিতে উপসাগরীয় দেশগুলোর প্রতি ইরানের সাম্প্রতিক সতর্কবার্তাকে ‘মূলত একটি চূড়ান্ত সতর্কতা’ হিসেবে উল্লেখ করেছেন ক্লিনজেনডেল ইনস্টিটিউটের ইরানবিষয়ক গবেষক হামিদরেজা আজিজি। তার ভাষ্য, ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামো ক্রমেই আরেক দফা সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে।
আজিজি বলেন, ইরান তার সামরিক নীতিতে পরিবর্তন আনছে। ভবিষ্যতে সম্ভাব্য হুমকি মোকাবিলায় আরও আগেভাগে প্রতিরোধ গড়ে তোলার ওপর দেশটি এখন বেশি গুরুত্ব দিচ্ছে।
‘ইরান অ্যানালিটিকা’ নামে সাবস্ট্যাক নিউজলেটারও লেখেন আজিজি। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বারবার হামলা ঠেকাতে ইরানের আগের প্রতিরোধমূলক কৌশল ‘ব্যর্থ’ হওয়ায় ভবিষ্যতে হামলা প্রতিহত করার পদ্ধতি নতুন করে ভাবছে তেহরান। এরই অংশ হিসেবে হামলার আগেই প্রতিরোধ গড়ে তোলার কৌশল সামনে আসছে।
এক্সে দেওয়া এক পোস্টে আজিজি লিখেছেন, ‘তেহরান আরও আগের পর্যায়েই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। তারা এমন বার্তা দিচ্ছে, হামলার প্রস্তুতি নিলেও ইরান পাল্টা ব্যবস্থা নিতে পারে।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.