আপনি পড়ছেন

জাপানের পূর্বাঞ্চল এবং রাজধানী টোকিওসহ আশপাশের এলাকায় আজ রোববার ভোরে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ৩৭ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এপির

জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ৩৭
উদ্ধারে কাজ করছেন টোকিও ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা। ছবি- এপি

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, মাঝারি মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে, ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটার (৪২ মাইল) গভীরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৮ বলে জানিয়েছে।

প্রিফেকচার কর্তৃপক্ষ ও জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ওই অঞ্চলের পাঁচটি প্রিফেকচারে অন্তত ৩৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে টোকিওতে ১৫ জন, সাইতামায় ৯ জন, কানাগাওয়ায় ৮ জন, চিবায় ৪ জন এবং ইবারাকিতে একজন আহত হয়েছেন।

কর্মকর্তারা জানান, আহতদের বেশির ভাগই ভূমিকম্পের সময় ঘুমিয়ে ছিলেন। আকস্মিকভাবে ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে বিছানা থেকে ওঠার সময় কেউ পড়ে গিয়ে, আবার কেউ আসবাবপত্র বা দরজায় ধাক্কা লেগে আহত হন।

আহতদের মধ্যে কানাগাওয়া প্রিফেকচারের ইয়োকোহামা শহরের আশির কোঠার এক নারীও রয়েছেন। তিনি বিছানা থেকে পড়ে গিয়ে কোমরে গুরুতর আঘাত পেয়েছেন বলে জাপানের সংবাদপত্র ইয়োমিউরি জানিয়েছে।

টোকিওর তাইতো এলাকার একটি দোকানে কেনাকাটার সময় ভূমিকম্প অনুভব করেন ২৩ বছর বয়সী এক যুবক। তিনি আসাহি সংবাদপত্রকে বলেন, ভূমিকম্পের সতর্কবার্তা পাওয়ার কয়েক সেকেন্ড পরই তিনি প্রবল ঝাঁকুনি অনুভব করেন। ভবনটি কাঁপতে থাকায় তাক থেকে পণ্য পড়ে গিয়ে তাঁর গায়ে আঘাত করতে পারে, এমন আশঙ্কায় তিনি ভয় পেয়ে যান।

ভূমিকম্পের কারণে টোকিও ও নারিতা বিমানবন্দরগামী এক্সপ্রেস ট্রেনসহ উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি স্থানীয় ট্রেন চলাচলে বিলম্ব হয়েছে। তবে শিনকানসেন বুলেট ট্রেন স্বাভাবিকভাবেই চলাচল করেছে বলে জানিয়েছে এসব ট্রেনের পরিচালনাকারী প্রতিষ্ঠান ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.