আপনি পড়ছেন

ক্ষমতায় থাকাকালীন অবরুদ্ধ গাজা উপত্যকা বা অধিকৃত পশ্চিম তীরে কোনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার দেওয়া এক বক্তব্যে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

নেতানিয়াহু: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইউনাইটেড আরব লিস্টের নেতা মনসুর আব্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন নেতানিয়াহু। এর আগে মনসুর আব্বাস মন্তব্য করেছিলেন, ফিলিস্তিন ইতোমধ্যেই একটি রাষ্ট্র হিসেবে টিকে রয়েছে এবং বিশ্বের অধিকাংশ দেশ একে স্বীকৃতি দিয়েছে। তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকেও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

মনসুর আব্বাসের বক্তব্যের জবাবে নেতানিয়াহু বলেন, ‘যত দিন আমি প্রধানমন্ত্রী আছি, তত দিন গাজা কিংবা জুদিয়া ও সামারিয়ায়—কোথাও ইরানের নিয়ন্ত্রণে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না।’ এখানে তিনি অধিকৃত পশ্চিম তীর বোঝাতে বাইবেলে উল্লেখিত ‘জুদিয়া ও সামারিয়া’ নামটি ব্যবহার করেন।

শনিবার সকালে তাইয়েবা শহরে নিজ দলের সাধারণ সম্মেলনে মনসুর আব্বাস জানান, তার দল ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। তিনি বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব রয়েছে এবং বিশ্ব একে স্বীকৃতি দিয়েছে।’ তিনি ওয়াশিংটন ও তেল আবিবকেও একই পথে হাঁটার আহ্বান জানান।

আসন্ন ২৭ অক্টোবরের নেসেট (ইসরায়েলি পার্লামেন্ট) নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নেতানিয়াহুর এই মন্তব্য এল। সাম্প্রতিক জনমত জরিপগুলো বলছে, নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং তার জোটের দলগুলো সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারছে না।

বর্তমানে পার্লামেন্টে লিকুদ পার্টির ৩২টি আসন রয়েছে। তবে শুক্রবারের এক জরিপ অনুযায়ী তাদের সম্ভাব্য আসন সংখ্যা কমে ২০-এ নামতে পারে। এর আগে ১৯ আগস্ট চ্যানেল ১৩-এর এক জরিপে দেখা যায়, নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থীদের জোট সর্বোচ্চ ৫১টি আসন পেতে পারে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ১০টি আসন কম।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.