পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি বেড়ে ৫৯২
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি ও ফাঁড়ির সংখ্যা বেড়ে ৫৯২টিতে পৌঁছেছে। বর্তমানে ভূখণ্ডটির প্রায় ৪২ শতাংশ এলাকা ইসরায়েলের সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে। ফিলিস্তিনের সরকারি সংস্থা ‘ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন’ শনিবার এক ব্রিফিংয়ে এসব তথ্য প্রকাশ করে।

সংস্থাটির হিসাব অনুযায়ী, জুলাইয়ের শেষ নাগাদ অধিকৃত পূর্ব জেরুজালেমসহ সমগ্র পশ্চিম তীরে প্রায় ৭ লাখ ৮০ হাজার ইসরায়েলি দখলদার বসবাস করছে। তাদের মধ্যে জেরুজালেমের বিভিন্ন অবৈধ বসতিতে প্রায় ৩ লাখ ৩৩ হাজার ৬০০ জন এবং পশ্চিম তীরের অন্যান্য অংশে প্রায় ৪ লাখ ৪৬ হাজার ৪০০ জন অবস্থান করছে।
প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি দখলদাররা বর্তমানে ১৯২টি অবৈধ বসতি এবং ২৩১টি চারণভূমিসহ মোট ৪০০টি ফাঁড়িতে ছড়িয়ে রয়েছে। সরকারি নথি পর্যালোচনা করে সংস্থাটি জানায়, পশ্চিম তীরের মোট ৫ হাজার ৬৬০ বর্গকিলোমিটার এলাকার প্রায় ৪২ শতাংশ এখন ইসরায়েলি নিয়ন্ত্রণে। এ ছাড়া তারা সেখানকার ‘সি’ জোনের ৭১ শতাংশ এবং ফিলিস্তিনি জর্ডান উপত্যকার ৯১ শতাংশ ভূখণ্ড দখল করে রেখেছে।
১৯৯৫ সালের অসলো দ্বিতীয় চুক্তি অনুযায়ী পশ্চিম তীরকে এ, বি এবং সি—এই তিনটি অঞ্চলে ভাগ করা হয়। এর মধ্যে ‘এ’ অঞ্চল ফিলিস্তিনের প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণে এবং ‘বি’ অঞ্চল ফিলিস্তিনের প্রশাসনিক ও ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে পশ্চিম তীরের প্রায় ৬০ শতাংশ ভূখণ্ড নিয়ে গঠিত ‘সি’ অঞ্চল পুরোপুরি ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে পরিচালিত হয়।
২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিম তীরেও সামরিক অভিযান ও দখলদারদের তৎপরতা বহুগুণ বেড়েছে। এর পাশাপাশি সেখানে অবৈধ ফাঁড়ি সম্প্রসারণ, দখলদারদের জন্য পৃথক সড়ক নির্মাণ এবং ফিলিস্তিনিদের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ অব্যাহত রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.