১৯৮৬ সালের বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ এবং একক নৈপুণ্যের গোলে ব্যবহৃত বলটি নিলামে বিক্রি হয়েছে। ডালাস-ভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস জানিয়েছে, ঐতিহাসিক এই বলটি শনিবার ৩ দশমিক ৩৫ মিলিয়ন (সাড়ে ৩৩ লাখ) মার্কিন ডলারে বিক্রি হয়।

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে বিক্রি ৩৩ লাখ ডলারে
নিলামে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলে জয়ের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ‘অ্যাডিডাস অ্যাজটেকা’ মডেলের এই বলটি ব্যবহার করা হয়েছিল। ম্যাচ চলাকালীন আলোকচিত্রের সঙ্গে বিশেষজ্ঞদের যাচাই-বাছাই শেষে বলটি নিলামে তোলা হয়। তবে নিলামের আগে বলটির দাম অন্তত ১০ মিলিয়ন ডলার ওঠার পূর্বাভাস থাকলেও শেষ পর্যন্ত তা পূর্বাভাসের চেয়ে বেশ কম মূল্যে বিক্রি হয়েছে।

নিলামের আগে হেরিটেজ অকশনস জানায়, এটি যেকোনো খেলার ইতিহাসের অন্যতম বিখ্যাত বল এবং এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান স্মারক হতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে গোলরক্ষক পিটার শিলটনের মাথার ওপর দিয়ে বাঁ হাত ব্যবহার করে বল জালে জড়িয়েছিলেন ম্যারাডোনা, যা পরে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিতি পায়। এর মাত্র চার মিনিট পর নিজেদের অর্ধ থেকে বল পেয়ে ইংল্যান্ডের পাঁচজন খেলোয়াড়কে কাটিয়ে আরেকটি গোল করেন আর্জেন্টিনা অধিনায়ক, যা পরবর্তীতে বিশ্বকাপের ‘শতাব্দীর সেরা গোল’ হিসেবে স্বীকৃতি পায়।

ম্যাচ পরিচালনাকারী তিউনিশিয়ার রেফারি আলী বিন নাসের টানা ৩৬ বছর বলটি নিজের কাছে সংরক্ষণ করেছিলেন। এর আগে ২০২২ সালে লন্ডনের একটি নিলামে এটি ২০ লাখ পাউন্ডে (২ দশমিক ৩৭ মিলিয়ন ডলার) বিক্রি হয়েছিল। ওই একই বছর ম্যারাডোনার সেই ম্যাচের জার্সিটি প্রায় ৯ দশমিক ৩ মিলিয়ন ডলারে বিক্রি করে নিলাম সংস্থা সথেবিস।

তবে এই বিক্রি যেকোনো খেলার বল বিক্রির সর্বকালীন রেকর্ড ভাঙতে পারেনি। ২০২৪ সালের মেজর লিগ বেসবলে শোই ওহতানির ৫০তম হোম রানের বলটি ৪ দশমিক ৩৯২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। অন্যদিকে ক্রীড়া স্মারক নিলামে সার্বিক রেকর্ডটি রয়েছে বেব রুথের দখলে; ১৯৩২ সালের ওয়ার্ল্ড সিরিজের ম্যাচে পরা তার নিউইয়র্ক ইয়াঙ্কিসের জার্সিটি ২০২৪ সালে ২৪ দশমিক ১২ মিলিয়ন ডলারে বিক্রি করেছিল হেরিটেজ।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.