আপনি পড়ছেন

চলমান যুদ্ধে তিন বছরেরও কম সময়ে বিগত তিন দশকের সমপরিমাণ গোলাবারুদ ব্যবহার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের গণমাধ্যম ‘মারিভ’ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে বাহিনীর সদস্য, সামরিক সরঞ্জাম ও আর্থিক কাঠামোর ওপর তীব্র চাপের বিষয়টি তুলে ধরেছে।

তিন বছরে ৩০ বছরের গোলাবারুদ খরচ করেছে ইসরায়েল
টহলরত ইসরায়েলি সেনা

প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধ চলাকালে ইসরায়েলি বিমানবাহিনীর অভিযানের মাত্রা ছিল স্বাভাবিক সময়ের প্রায় নয় বছরের সমান। একই সঙ্গে স্থল অভিযানে ব্যবহৃত ট্যাংক ও সাঁজোয়া যানে হাজার হাজার ইঞ্জিন প্রতিস্থাপন করতে হয়েছে। সামরিক সরঞ্জাম মেরামত বা নতুন করে সংগ্রহ করা সম্ভব হলেও জনবলের ক্ষতি পূরণ করা প্রায় অসম্ভব বলে সতর্ক করেছে পত্রিকাটি।

অন্যান্য নিরাপত্তা সংস্থাকে বাদ দিয়ে কেবল ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১ হাজার ১৩৮ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত বা মানসিকভাবে বিপর্যস্ত হিসেবে তালিকাভুক্ত হয়েছেন আরও ১১ হাজার ৭৩০ জন। পত্রিকাটি জানায়, দীর্ঘস্থায়ী যুদ্ধের মানসিক আঘাতে আক্রান্ত আরও কয়েক হাজার সেনার নাম ভবিষ্যতে এই তালিকায় যুক্ত হতে পারে।

পেশাদার সেনাদের মধ্যেও চরম হতাশা ও ক্লান্তির লক্ষণ দেখা যাচ্ছে। উল্লেখযোগ্য সংখ্যক সেনা কমান্ডিং পদের দায়িত্ব নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে কম ঝুঁকিপূর্ণ দায়িত্ব বেছে নিচ্ছেন অথবা চাকরি ছেড়ে দিচ্ছেন। এর মধ্যেই প্রতিদিন গড়ে প্রায় ৫৩ হাজার রিজার্ভ সেনাকে সক্রিয় দায়িত্বে নিয়োজিত রাখতে হচ্ছে দেশটিকে। গত বছর কেবল এক মাসের রিজার্ভ সেনাদের পেছনে ব্যয় হয়েছে প্রায় ২১০ কোটি শেকেল (৭০ কোটি ৩০ লাখ ডলার), যা সাতটি এফ-৩৫ যুদ্ধবিমান কিংবা ৭০টি মারকাভা ট্যাংকের দামের সমান।

বর্তমানে অধিকৃত পশ্চিম তীর ছাড়াও গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি বাহিনী মোতায়েন রয়েছে। এর মধ্যে পশ্চিম তীরেই সামরিক জনবলের সবচেয়ে বড় অংশ নিয়োজিত। অন্যদিকে গাজার প্রায় ৬০ শতাংশ এলাকা এবং সীমান্ত পাহারাতেই মোতায়েন রয়েছে সাতটি ব্যাটালিয়ন।

এদিকে ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সামরিক সহায়তা চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরবর্তী চুক্তিতে সহায়তার পরিমাণ কমিয়ে অর্ধেক চাওয়ার ইঙ্গিত দেওয়ায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সামরিক সক্ষমতা ও জনবল ধরে রাখতে ইসরায়েলি বাহিনীকে শেষ পর্যন্ত বিভিন্ন ফ্রন্টে সেনা উপস্থিতির পরিধি কমাতে হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.