আপনি পড়ছেন

চলতি ২০২৬ সালের প্রথম সাত মাসে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোতে তুর্কিয়ের পণ্য রপ্তানি ৪ হাজার ১৫০ কোটি (৪১.৫ বিলিয়ন) মার্কিন ডলারে পৌঁছেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ খাতে রপ্তানি বেড়েছে ৩৪ কোটি ৫৭ লাখ ডলার। সোমবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

মুসলিম দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়াচ্ছে তুরস্ক
তুরস্কের একটি বাণিজ্যিক সমুদ্রবন্দর

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যমেয়াদী বাণিজ্য কর্মসূচির আওতায় ইসলামি দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে তুরস্কের মোট রপ্তানির ২৭ শতাংশ যায় ওআইসিভুক্ত দেশগুলোতে। ২০২৮ সালের মধ্যে এটি ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ১৯৬৯ সালে গঠিত ৫৭ সদস্যের ওআইসি বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ এবং বৈশ্বিক আয়ের এক-দশমাংশের প্রতিনিধিত্ব করে।

বাণিজ্যিক এই কৌশলের প্রথম ধাপে অর্থনৈতিক তথ্য পর্যালোচনার মাধ্যমে বাংলাদেশসহ ২১টি দেশকে অগ্রাধিকারমূলক কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় থাকা অন্য দেশগুলো হলো—আজারবাইজান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, ইন্দোনেশিয়া, মরক্কো, আইভরি কোস্ট, কাতার, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মিশর, নাইজেরিয়া, উজবেকিস্তান, পাকিস্তান, সেনেগাল, সৌদি আরব, তিউনিসিয়া, জর্ডান ও ওমান।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ২০১৩ সালে ওআইসি দেশগুলোর সঙ্গে তুরস্কের মোট বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল ৮ হাজার ৭৬০ কোটি ডলার, যা ২০২৫ সাল নাগাদ প্রায় ১ দশমিক ৪ গুণ বেড়ে দাঁড়ায় ১১ হাজার ৯১০ কোটি ডলারে। ২০২৫ সালে সংস্থাভুক্ত দেশগুলোর মধ্যে তুরস্ক সবচেয়ে বেশি বাণিজ্য করেছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে (১ হাজার ৯০০ কোটি ডলার)। এরপরেই রয়েছে ইরাক (১ হাজার ৪৩০ কোটি ডলার), মিশর (৭৯০ কোটি ডলার) এবং কাজাখস্তান (৭৯০ কোটি ডলার)।

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মেয়াদে ওআইসি দেশগুলোর সঙ্গে তুরস্কের দ্বিপক্ষীয় মোট বাণিজ্য ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৬ হাজার ৯২০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এ সময়ে রপ্তানি বৃদ্ধির অঙ্কে শীর্ষে ছিল মিশর (২৮০ কোটি ডলার, বৃদ্ধি ৫২ কোটি ২২ লাখ ডলার), লিবিয়া (২২০ কোটি ডলার, বৃদ্ধি ৪৩ কোটি ৮৫ লাখ ডলার), সিরিয়া (২১০ কোটি ডলার, বৃদ্ধি ২৯ কোটি ৬৮ লাখ ডলার) এবং জর্ডান (১৩০ কোটি ডলার, বৃদ্ধি ২২ কোটি ৭৫ লাখ ডলার)।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.