ই১ বসতি নির্মাণে বিশ্বজুড়ে ক্ষোভের মুখেও অনড় নেতানিয়াহু
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরে বিতর্কিত ‘ই১’ বসতি নির্মাণে আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দাকে নিজেদের নির্বাচনি স্বার্থে ব্যবহারের চেষ্টা করছে ইসরায়েলের কট্টর ডানপন্থি দলগুলো। জাতীয় নির্বাচনের মাত্র দুই মাস আগে সেখানে ১ হাজার ২০০টিরও বেশি অবৈধ আবাসন ইউনিট নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেছে ইসরায়েল সরকার। এই পদক্ষেপ কার্যকর হলে পশ্চিম তীর ভৌগোলিকভাবে দুই ভাগে বিভক্ত হয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা চিরতরে নস্যাৎ হয়ে যেতে পারে।

ইসরায়েলের এহেন আগ্রাসী পদক্ষেপে জাতিসংঘসহ বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির উগ্র ডানপন্থি নেতারা আন্তর্জাতিক এই ক্ষোভ ও নিন্দাকে নির্বাচনে ইসরায়েলিদের ভোট টানার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহারের কৌশল নিয়েছেন। বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর সমালোচনাকে ইসরায়েলের ওপর বহিরাগত চাপ হিসেবে দেখিয়ে জাতীয়তাবাদী আবেগকে কাজে লাগাতে চাইছেন তারা।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড ই১ প্রকল্পকে একটি ‘অগ্রহণযোগ্য ও ধ্বংসাত্মক কাজ’ বলে অভিহিত করার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার তার বক্তব্যের কড়া সমালোচনা করেন। অন্যদিকে, উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ দীর্ঘদিন ধরেই ই১ বসতি নির্মাণের মূল সমর্থক। নির্বাচনি জরিপে তার রিলিজিয়াস জায়নিস্ট পার্টির অবস্থান নড়বড়ে হওয়ায় এই অবৈধ বসতির পক্ষে কট্টর অবস্থান নিয়ে তিনি ডানপন্থি ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
জার্মানির বার্লিন থেকে ইসরায়েলি বিশ্লেষক নিম্রোদ ফ্ল্যাশ্চেনবার্গ জানান, নির্বাচনের মুখে সবকিছু নিয়ে অতিরিক্ত প্রচার চালাচ্ছেন স্মোট্রিচ। নির্বাচনের এতো কাছাকাছি সময়ে এই প্রকল্পের দরপত্র আহ্বান এবং পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়ে যাওয়া কোনো আকস্মিক ঘটনা নয়। বিশ্বজুড়ে তৈরি হওয়া ক্ষোভ থেকে নেতানিয়াহু ও স্মোট্রিচ উভয়েই ফায়দা তোলার চেষ্টা করছেন।
ই১ বসতি পরিকল্পনার বিরুদ্ধে তীব্র বৈশ্বিক প্রতিবাদ দেখা গেছে। শুক্রবার মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে অবিলম্বে এই পরিকল্পনা বন্ধের আহ্বান জানিয়েছেন। এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি সহ ইউরোপ ও উত্তর আমেরিকার ১৫টি দেশের নেতারা যৌথ চিঠিতে জানান, এই প্রকল্প পশ্চিম তীরকে বিভক্ত করে দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা নস্যাৎ করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরও জানিয়েছে, পশ্চিম তীর দখল করে নেওয়াকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না।
রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গের মতে, সিরিয়ার একটি বিমানঘাঁটিতে বোমা হামলার কারণে আন্তর্জাতিক সমালোচনার মুখেই ই১ প্রকল্পের দরপত্র প্রকাশ করা হয়, যা স্পষ্টতই একটি ইচ্ছাকৃত উসকানি।
এদিকে, এই বসতি প্রকল্পের অবকাঠামো ও রাস্তা সম্প্রসারণের কারণে ইতোমধ্যে বেদুইনসহ হাজার হাজার ফিলিস্তিনি নিজেদের ভিটেমাটি থেকে উচ্ছেদ ও ঘরবাড়ি ধ্বংসের শিকার হচ্ছেন। জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, ইসরায়েলি অবৈধ বসতির এই সম্প্রসারণের ফলে কয়েক দশক ধরে বসবাসরত অন্তত ১৮টি ফিলিস্তিনি জনগোষ্ঠী জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার চরম ঝুঁকিতে পড়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.