আপনি পড়ছেন

পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক আধুনিক সশস্ত্র বাহিনী গঠনে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাজ্য ও ইউক্রেন। সোমবার এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য সরকার এই তথ্য নিশ্চিত করে।

‘এআই-চালিত সেনাবাহিনী’ গড়ে তুলতে যুক্তরাজ্য-ইউক্রেন চুক্তি
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার এক বৈঠকের পর উভয় দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা অংশীদারত্ব বিষয়ক একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করে।

যৌথ ঘোষণায় উল্লেখ করা হয়, দুই দেশের শীর্ষ নেতৃত্ব স্বীকার করেছেন যে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিরোধ ক্ষমতা এবং যুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা কেবল দেশটির নিজস্ব সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার জন্যই নয়, বরং ইউরোপের পূর্বাঞ্চলীয় সীমানা, ন্যাটো এবং ইউরো-আটলান্টিক অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ঘোষণাপত্রে আরও বলা হয়, দুই দেশেরই একসঙ্গে এগিয়ে যাওয়া উচিত। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্তরাজ্যের প্রযুক্তিগত, শিল্প এবং গবেষণা সক্ষমতার সমন্বয় ঘটিয়ে এমন এক এআই যুগের সশস্ত্র বাহিনী গড়ে তোলা হবে, যার ওপর দুই দেশ ও তাদের মিত্ররা নির্ভর করতে পারে।

বিবৃতিতে বলা হয়, ‘পরবর্তী প্রজন্মের এআই-চালিত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে আমরা ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করব। আমাদের প্রকৌশল, শিল্প ও অ্যাকাডেমিক সক্ষমতা এবং প্রতিরক্ষা সংস্থার দক্ষতাকে কাজে লাগিয়ে এআইভিত্তিক সামরিক সক্ষমতার বিকাশ ও ব্যবহার ত্বরান্বিত করা হবে।’ এর ফলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের কৌশলগত সুবিধা বৃদ্ধি পাবে এবং স্বয়ংক্রিয় ব্যবস্থা ও নেটওয়ার্ক সুবিধার মাধ্যমে আধুনিক সামরিক বাহিনী গঠন করা সম্ভব হবে।

ঘোষণা অনুযায়ী, সরকারি পর্যায়ের সমন্বয়ে যৌথ মডেল তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পরীক্ষণ ও সামরিক বাহিনীতে তা প্রয়োগ এবং স্বায়ত্তশাসন, সাইবার নিরাপত্তা ও সিন্থেটিক ডেটা সংক্রান্ত যৌথ গবেষণা কার্যক্রমের মাধ্যমে এই সহযোগিতা বাস্তবায়িত হবে।

এতে আরও যোগ করা হয়, এই সহযোগিতায় প্রতিটি পক্ষের সম্পদ ও তথ্যের সার্বভৌমত্ব বজায় রাখা হবে। এছাড়া পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই অংশীদারত্বের ফলাফল বিশ্বস্ত মিত্র ও অংশীদারদের মধ্যেও সম্প্রসারণ করা হবে। তবে এই ঘোষণাটি দুই দেশের রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন এবং এটি আইনগতভাবে কোনো বাধ্যবাধকতা তৈরি করে না বলে এতে উল্লেখ করা হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.