আপনি পড়ছেন

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাবে ইউরোপের বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে। বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে তেহরানকে বিচ্ছিন্ন করতে ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কা তৈরি হওয়ায় সোমবার গ্যাসের দাম ২০২৩ সালের জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ইউরোপের প্রধান গ্যাস লেনদেন কেন্দ্র ডাচভিত্তিক টিটিএফ-এ সেপ্টেম্বর মাসের সরবরাহ চুক্তিতে গ্যাসের দাম প্রতি মেগাওয়াট-ঘণ্টায় দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ ইউরো বা ৭৯ দশমিক ৮৫ ডলার।

মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণায় ইউরোপে বাড়ল গ্যাসের দাম
একটি গ্যাস স্টেশনের জ্বালানি সরবরাহের নজেল

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে একটি নজিরবিহীন নিষেধাজ্ঞা অভিযানের ঘোষণা দেন। এই পদক্ষেপের আওতায় ইরানের বিমান চলাচল, নৌপরিবহন, স্বর্ণ, প্রযুক্তি এবং ডিজিটাল সম্পদ খাতকে নিশানা করা হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে বেসেন্ট বলেন, ‘আমাদের উদ্দেশ্য হলো তেহরান পুরোপুরি বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত এই অত্যাচারী শাসকগোষ্ঠীকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক মাধ্যম ছিন্ন করা।’ তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, তেহরানের অর্থ পাচারে সহায়তাকারী যেকোনো প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে মার্কিন ডলার ব্যবস্থা থেকে বাদ দেওয়া হবে এবং চলতি সপ্তাহের শেষ নাগাদ একটি বড় আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব দেশ তেহরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখবে তাদের ওপরও ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তবে ইরান এই হুমকিকে যুক্তরাষ্ট্রের হতাশার বহিঃপ্রকাশ বলে প্রত্যাখ্যান করেছে এবং দাবি করেছে যে নিষেধাজ্ঞার মাধ্যমে দেশটিকে নতিস্বীকার করানো যাবে না।

মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনায় হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকা এবং ইউরোপে কাতারের এলএনজি চালান বিলম্বিত হওয়ায় ইউরোপীয় গ্যাস বাজার চরম অস্থিরতার মধ্যে পড়েছে। একই সময়ে গ্রীষ্মকালীন তাপদাহের কারণে অতিরিক্ত শীতাতপ নিয়ন্ত্রণের চাহিদায় ইউরোপের দেশগুলোয় আসন্ন শীত মৌসুমের জন্য গ্যাসের মজুদ গড়ে তোলার গতি ধীর হয়ে গেছে। ফলে পর্যাপ্ত জ্বালানি নিরাপত্তা ছাড়া শীত মৌসুম শুরু করার ঝুঁকি তৈরি হওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.