আপনি পড়ছেন

জার্মানির সরকারি স্কুলগুলোতে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিষিদ্ধ করার নতুন দাবি জানিয়েছে দেশটির উগ্র ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)। ১৪ বছরের কম বয়সী মেয়েদের জন্য এই নিষেধাজ্ঞা জারির প্রস্তাব করেছে দলটি। সোমবার দলটি এই দাবি তোলে এবং প্রতিবেশী অস্ট্রিয়ার পদক্ষেপ অনুসরণের আহ্বান জানায়।

জার্মানির স্কুলে হিজাব নিষিদ্ধ করতে চায় এএফডি
জার্মানির উগ্র ডানপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডির লোগো

অস্ট্রিয়ায় আগামী মাস থেকে ১৪ বছরের কম বয়সী মেয়েদের জন্য স্কুলে ইসলামিক পোশাক বা মাথায় স্কার্ফ পরা নিষিদ্ধের নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে। এএফডির সংসদীয় দল জানায়, জার্মানিরও এই পদক্ষেপ অনুসরণ করা উচিত।

পশ্চিমা মূল্যবোধ রক্ষায় জার্মানির এ ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন উল্লেখ করে এএফডির সংসদ সদস্য কেরস্টিন প্রিজিগোদা বলেন, ‘জার্মানির মূলধারার দলগুলো অভিবাসনের মোহে পড়ে এসব মেয়েকে তাদের ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছে। এ অবস্থায় এএফডি অস্ট্রিয়ার মতো জার্মানির সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের হিজাব নিষিদ্ধের মডেল চালুর দাবি জানাচ্ছে।’

চলতি বছরের শুরুর দিকে একই ধরনের একটি নিষেধাজ্ঞার প্রস্তাব তুলেছিল এএফডি, যা দেশটির পার্লামেন্টে তীব্র বিতর্কের জন্ম দেয়। সে সময় চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস-এর মধ্য-ডানপন্থী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন, এর জোটসঙ্গী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এবং বিরোধী দল গ্রিনস এই প্রস্তাবের তীব্র সমালোচনা করে।

সমালোচকদের অভিযোগ, ৬ সেপ্টেম্বর স্যাক্সনি-আনহাল্ট এবং ২০ সেপ্টেম্বর বার্লিন ও মেকলেনবার্গ-ওয়েস্টার্ন পোমেরানিয়ার আসন্ন রাজ্য নির্বাচনকে সামনে রেখে মুসলিমবিরোধী মনোভাব উসকে দিতে এই ইস্যুটিকে প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এএফডি। তারা জানান, মুসলিম সমাজে জোরপূর্বক পর্দা চাপিয়ে দেওয়ার যে দাবি এএফডি করছে, তার সপক্ষে কোনো শক্ত প্রমাণ নেই। বরং অধিকাংশ মেয়ে পারিবারিক ঐতিহ্য, সাংস্কৃতিক চর্চা কিংবা নিজস্ব পছন্দের অংশ হিসেবেই হিজাব পরিধান করে থাকে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.