আপনি পড়ছেন

বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্য পথগুলো সুরক্ষিত করতে জাতিসংঘ পরিচালিত একটি নতুন উদ্যোগের প্রস্তাব দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আঞ্চলিক সংঘাতের কারণে বিশ্ব বাণিজ্যের পথগুলো বাধাগ্রস্ত হচ্ছে এবং এটি বিশ্বের খাদ্য ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে বলে সোমবার তিনি সতর্ক করেন।

বৈশ্বিক বাণিজ্য পথ সুরক্ষায় জাতিসংঘের নতুন প্রস্তাব
অ্যান্তোনিও গুতেরেস

সাংবাদিকদের গুতেরেস বলেন, ‘সামুদ্রিক বাণিজ্য পথগুলো কখনোই জবরদস্তির হাতিয়ার হওয়া উচিত নয় এবং বিশ্বের খাদ্য সরবরাহ কোনোভাবেই সংঘাতের বলি হতে পারে না।’ তিনি জানান, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে এবং গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে তেলের দাম ৩৬ শতাংশ বেড়েছে। এছাড়া গত এক বছরে বৈশ্বিক কনটেইনার ভাড়া ৮৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জাতিসংঘের প্রজেক্ট সার্ভিসেস অফিসের (ইউএনওপিএস) নেতৃত্বাধীন একটি টাস্কফোর্সের তৈরি করা প্রস্তাবিত এই ‘আস্থা-নির্মাণ কাঠামো’ জাহাজ নিবন্ধন ও যাচাইয়ের ক্ষেত্রে নিরপেক্ষ সহায়তাকারী হিসেবে কাজ করবে। প্রাথমিকভাবে সার ও সংশ্লিষ্ট কাঁচামাল বহনকারী জাহাজগুলোর ওপর এই উদ্যোগটি নজর দেবে। এর লক্ষ্য হলো একটি সুশৃঙ্খল ট্রানজিট প্রক্রিয়া নিশ্চিত করে তাৎক্ষণিক ঝুঁকি কমানো এবং ওমানে একটি সংঘাত নিরসন কাঠামোর মাধ্যমে কূটনীতিকে উৎসাহিত করা।

এই কাঠামো জাহাজ চলাচলের কোনো আইনি অনুমোদন দেবে না বা বিদ্যমান আন্তর্জাতিক আইনের কোনো পরিবর্তন করবে না বলে গুতেরেস জোর দেন। জাতিসংঘ প্রধান বলেন, ‘সার্বভৌম সিদ্ধান্তগুলো সম্পূর্ণভাবে অংশগ্রহণকারী সদস্য রাষ্ট্রগুলোর হাতেই থাকবে।’ তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সব দেশ এই কাঠামোতে সম্মত হলেই কেবল পরিকল্পনাটি এগিয়ে নেওয়া সম্ভব। ইউএনওপিএস সব পক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছে এবং সংশ্লিষ্ট সবাই এই কাঠামো সম্পর্কে বিস্তারিত জানেন বলে তিনি নিশ্চিত করেন।

নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা করাকে একটি আইনি বাধ্যবাধকতা ও মানবিক অপরিহার্যতা হিসেবে উল্লেখ করে গুতেরেস বলেন, ‘বিশ্বের লাখ লাখ অসহায় মানুষ এটি বজায় রাখার জন্য সব পক্ষের সম্মিলিত সক্ষমতার ওপর নির্ভরশীল।’ তিনি সমুদ্র আইন ও মানবিক নির্দেশনাসহ আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। বেসামরিক নাবিক ও অবকাঠামোর সুরক্ষা দাবি করার পাশাপাশি হরমুজ প্রণালীতে নৌ চলাচলের অধিকার ও স্বাধীনতা পুরোপুরি পুনরুদ্ধারের আহ্বান জানান গুতেরেস। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য এসব অধিকার অপরিহার্য উল্লেখ করে তিনি কৃষ্ণসাগর ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা অবিলম্বে বন্ধ করারও তাগিদ দেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.