চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া তাদের ‘গ্রোক ৩ এলপিএক্স’ (Groq 3 LPX) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা র‍্যাকের পূর্ণাঙ্গ উৎপাদন শুরু করেছে। এর মধ্য দিয়ে রেকর্ড দুই হাজার কোটি (২০ বিলিয়ন) ডলারে কেনা গ্রোকের প্রযুক্তি বাণিজ্যিকভাবে বাজারে আসতে যাচ্ছে। সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রোক এআই র‍্যাকের পূর্ণাঙ্গ উৎপাদন শুরু করল এনভিডিয়া
যুক্তরাষ্ট্রের পতাকার সামনে একটি মোবাইল ফোনে এনভিডিয়ার লোগো

এই সিস্টেমগুলো ক্লাউড অবকাঠামো সেবাদানকারী প্রতিষ্ঠান নেবিয়াসে এনভিডিয়ার ভেরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং রুবিন গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের পাশাপাশি স্থাপন করা হবে। চলতি বছরের শেষের দিকে এগুলো চালু হবে বলে আশা করা হচ্ছে। এর আগে, ডিসেম্বরে এআই চিপ স্টার্টআপ গ্রোকের কাছ থেকে এই সম্পদ কিনে নেয় এনভিডিয়া, যা প্রতিষ্ঠানটির ইতিহাসের সবচেয়ে বড় লেনদেন।

গ্রোক ৩ এলপিএক্স মূলত ‘লো-ল্যাটেন্সি ইনফারেন্স’ বা দ্রুতগতিতে ফলাফল দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এআই মডেলগুলো এই প্রক্রিয়ার মাধ্যমেই ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর তৈরি করে। বিশেষ করে এআই এজেন্ট এবং কোডিং সহকারীদের জন্য এই দ্রুতগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে বিলম্ব হলে ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এনভিডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি র‍্যাকে ২৫৬টি গ্রোক ৩ চিপ যুক্ত করা হয়েছে এবং এটি প্রতি সেকেন্ডে প্রায় ৩ হাজার ৪০০ টোকেন তৈরি করতে সক্ষম। মেমরি সংক্রান্ত বাধা কমাতে গ্রোকের নকশায় প্রতিটি চিপের ভেতরে সরাসরি ৫০০ মেগাবাইট উচ্চগতির স্ট্যাটিক র‍্যান্ডম-অ্যাক্সেস মেমরি বা এসআরএএম রাখা হয়েছে। এই চিপগুলো তৈরি করছে স্যামসাং ইলেকট্রনিক্স। অন্যদিকে, এনভিডিয়ার গ্রাফিক্স প্রসেসরগুলো তৈরি করে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)।

এনভিডিয়া জানিয়েছে, এই বিশেষায়িত সিস্টেমগুলো জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের বিকল্প হিসেবে নয়, বরং এর পরিপূরক হিসেবে কাজ করবে। জিপিইউ এআই মডেল প্রশিক্ষণ এবং ইনফারেন্স—উভয় কাজই করতে পারলেও, গ্রোক চিপগুলো মূলত মডেল চালানোর ক্ষেত্রে দ্রুতগতির ‘ডিকোড’ ধাপকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি তাদের ভেরা রুবিন সিস্টেমের সরবরাহও বাড়াচ্ছে, যার উৎপাদন চলতি বছরের শুরুতে শুরু হয়েছিল।

মার্চে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং জানান, ২০২৭ সালের মধ্যে তাদের ব্ল্যাকওয়েল এবং ভেরা রুবিন প্ল্যাটফর্ম থেকে সম্মিলিত বিক্রির পরিমাণ এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারে পৌঁছাবে বলে তারা প্রত্যাশা করছেন। কোডিং অ্যাপ্লিকেশনের জন্য বরাদ্দকৃত ডেটা সেন্টারের সক্ষমতার এক-চতুর্থাংশ গ্রোক চিপ ব্যবহার করবে বলেও জানান তিনি।

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই সেবাকে আরও দ্রুত ও সাশ্রয়ী করার চেষ্টা চালিয়ে যাওয়ায় বিশেষায়িত ইনফারেন্স হার্ডওয়্যারের বাজারে প্রতিযোগিতা তীব্র হয়েছে। এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বী অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) ইতোমধ্যে সেরিব্রাসের তৈরি চিপের সঙ্গে তাদের র‍্যাক-স্কেল সিস্টেম যুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.