আপনি পড়ছেন

দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে তুরস্ক ও কাতার। তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত সোমবার রাজধানী আঙ্কারায় বাণিজ্য মন্ত্রণালয়ে কাতারের বৈদেশিক বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী আহমেদ বিন মোহাম্মদ আল-সায়িদের সঙ্গে এক বৈঠকের পর এই তথ্য জানান।

বাণিজ্য বাড়াতে বিকল্প পথের সন্ধানে তুরস্ক ও কাতার
তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত এবং কাতারের বৈদেশিক বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী আহমেদ বিন মোহাম্মদ আল-সায়িদ

বৈঠকের পর সাংবাদিকদের ওমের বোলাত বলেন, ‘তুরস্ক ও কাতারের সম্পর্ক সত্যিই অসাধারণ উন্নতি করেছে।’ তিনি আরও জানান, গত ২১ বছরে তাদের মোট বার্ষিক বৈদেশিক বাণিজ্য ৫৩ গুণ বেড়ে গত বছর ১ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

২০২২ সালে কাতারে ফিফা বিশ্বকাপের প্রস্তুতির সময় মূলত নির্মাণ প্রকল্পের কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য ২ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। গত বছর কার্যকর হওয়া তুরস্ক ও কাতারের মধ্যকার বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারি চুক্তি ৫ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন।

কাতারে ২১ বিলিয়ন ডলার মূল্যের ২০৬টি প্রকল্পের কাজ হাতে নিয়েছে তুর্কি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে অর্থ, ব্যাংকিং, জ্বালানি, লজিস্টিকস, মিডিয়া এবং কৃষিসহ বিভিন্ন খাতে তুরস্কে প্রায় ২৫০টি কাতারি কোম্পানির ৭ দশমিক ৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। পাশাপাশি কাতারের নির্মাণ, পরিষেবা এবং উৎপাদন খাতে কাজ করছে বিভিন্ন আকারের প্রায় ১ হাজার ১১৬টি তুর্কি কোম্পানি।

অঞ্চলে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় লজিস্টিকস এবং সরবরাহে বাধা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি বিকল্প পথের প্রয়োজনীয়তা তুলে ধরেছে বলে ওমের বোলাত জানান। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি দেখিয়ে দিয়েছে যে শুধুমাত্র সামুদ্রিক পরিবহন এবং হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা এড়াতে বিকল্প পথের খুব প্রয়োজন।’

কাতার এবং উপসাগরীয় অন্যান্য দেশগুলোর ভোগ্যপণ্যের চাহিদা মেটাতে তুরস্ক কাজ করছে। ১৫ এপ্রিল থেকে কার্যকর হওয়া সৌদি আরবের সঙ্গে একটি ট্রানজিট পরিবহন চুক্তির আওতায় তুর্কি বাহকরা সিরিয়া, জর্ডান এবং সৌদি আরবের পাশাপাশি ইরাক ও সৌদি আরবের মাধ্যমে উপসাগরীয় দেশগুলোতে নিবিড়ভাবে পণ্য পরিবহন করছে। এই ট্রানজিট এবং বাণিজ্য করিডোরগুলোকে আরও শক্তিশালী ও স্থিতিশীল ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে বাণিজ্যমন্ত্রী জানান।

এছাড়া কাতার ইনভেস্টমেন্ট অথরিটি তুরস্কে তাদের বিনিয়োগ সম্প্রসারণ করতে চায় এবং এ বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.