ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন সৌদি-ফ্রান্সের, লেবানন ছাড়ার আহ্বান
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি নিজেদের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব ও ফ্রান্স। একই সঙ্গে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দেশ দুটি। ফ্রান্সের রাজধানী প্যারিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার এক যৌথ বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়।

প্যারিসে মোহাম্মদ বিন সালমান এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার পর এই বিবৃতি দেওয়া হয়। এই সফরে তারা প্রথমবারের মতো সৌদি-ফরাসি কৌশলগত অংশীদারত্ব কাউন্সিলের বৈঠকেও সভাপতিত্ব করেন। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন এবং সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর ভিত্তি করে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে দুই নেতা জোর দেন।
ফিলিস্তিন ইস্যুতে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে রিয়াদ ও প্যারিস। তারা ইসরায়েলের বসতি স্থাপন নীতি এবং ইসরায়েলি দখলদারদের বর্বরোচিত সহিংসতার অবসান ঘটিয়ে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের আহ্বান জানায়। গাজায় টেকসই যুদ্ধবিরতির পরিবেশ তৈরি এবং জরুরি ভিত্তিতে বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়।
হামাসকে নিরস্ত্র করার চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়ে এর দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে উভয় পক্ষ। পাশাপাশি নিউইয়র্ক ঘোষণার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার এবং প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচনের পরিকল্পনাকে সমর্থন করা হয়।
লেবানন সংকট সমাধানে চূড়ান্ত মীমাংসায় পৌঁছাতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে এবং দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রচেষ্টা জোরদারে সম্মত হয়েছে সৌদি আরব ও ফ্রান্স। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে থাকা সব সশস্ত্র গোষ্ঠীকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করা এবং লেবাননের সব ভূখণ্ড থেকে ইসরায়েলকে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তারা। এছাড়া লেবাননের সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।
ইরান ইস্যুতে উত্তেজনা বৃদ্ধি রোধে আলোচনার মাধ্যমে সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে রিয়াদ ও প্যারিস। তেহরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি নিশ্চিত করতে কূটনীতির প্রতি সমর্থন জানানো হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে ইরানকে পূর্ণ সহযোগিতা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে দেশ দুটি।
হরমুজ প্রণালীতে জাহাজের ওপর হামলা এবং নৌ চলাচলে হুমকির তীব্র নিন্দা জানানো হয়। ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার আগের অবস্থায় নৌ চলাচল ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়, যেখানে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ফি বা বিধিনিষেধ ছাড়াই অবাধ চলাচলের স্বাধীনতা থাকবে।
সিরিয়ার ঐক্য, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে শক্তিশালী প্রতিষ্ঠান ও বৃহত্তর বিনিয়োগের ওপর জোর দিয়েছে দুই দেশ। যৌথ সৌদি-সিরিয়ান-ফরাসি বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠাকে স্বাগত জানিয়ে ইউরোপ, উপসাগরীয় অঞ্চল এবং এশিয়ার মধ্যে সেতুবন্ধন হিসেবে সিরিয়ার সম্ভাবনার কথা তুলে ধরা হয়।
ইয়েমেন ইস্যুতে প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল এবং জাতিসংঘের ব্যাপকভিত্তিক সমাধানের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে রিয়াদ ও প্যারিস। সৌদি আরবের বেসামরিক অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বাণিজ্যিক জাহাজে হুতিদের ঘৃণ্য হামলার তীব্র নিন্দা জানানো হয়। ফ্রান্স সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে তার ভূখণ্ডে যেকোনো হামলার বিরোধিতা করে।
সুদান সংকট নিরসনে বিদেশি হস্তক্ষেপ বন্ধ করে দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও প্রতিষ্ঠানগুলো রক্ষার আহ্বান জানিয়েছে উভয় পক্ষ। এছাড়া অস্ত্র ও প্রশিক্ষণসহ প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে সৌদি আরব ও ফ্রান্স। সফরের সময় প্রতিরক্ষা, স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি এবং বিনোদন খাতে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১১.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। সৌদি-ফরাসি বিনিয়োগ গোলটেবিল বৈঠকে ২১টি চুক্তি ও সমঝোতা স্মারক ঘোষণা করা হয়। সৌদি আরব ও ফ্রান্সের মধ্যে রাজনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি উপলক্ষে ২৩ ও ২৪ আগস্ট এই সফর অনুষ্ঠিত হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.