জাতিসংঘ: বেসামরিক সংলাপে জোর দিচ্ছে সুদান সরকার
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
সুদানে চলমান সংঘাতের মধ্যে বেসামরিক সংলাপ নিশ্চিতে দেশটির সরকার জোরালো পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সুদানের পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। সোমবার জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডিকার্লো বিষয়টি জানান।

রোজমেরি ডিকার্লো জানান, ৫ কোটি জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৩০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এর মধ্যে ৮৭০ লাখ মানুষ দেশের ১৮টি রাজ্যের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছে। তিনি বলেন, ‘চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যার মধ্যে ১ হাজার ১০০ জনই ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সুদানে ড্রোনের ব্যাপক ব্যবহার এবং নির্দিষ্ট কিছু এলাকায় স্থলপথে লড়াই তীব্র হয়েছে। ইথিওপিয়া সীমান্তবর্তী ব্লু নাইল রাজ্যে চলমান লড়াই গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার প্রমাণ করে যে উভয় পক্ষই বাইরে থেকে সহায়তা পাচ্ছে বলে ডিকার্লো উল্লেখ করেন।
সুদানের ভবিষ্যৎ নিয়ে অর্থবহ রাজনৈতিক আলোচনার সব উদ্যোগকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। এর আগে ১৪ আগস্ট সুদানের সার্বভৌম কাউন্সিলের চেয়ারম্যান আবদেল ফাত্তাহ আল-বুরহান জানান, সুদানের নাগরিকদের একটি দল দেশের ভেতর থেকে পরিচালিত একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপের জন্য স্বাধীন জাতীয় কাঠামো গঠনের প্রস্তাব দিয়েছে। তিনি এই সংলাপের জন্য লজিস্টিক, আইনি, রাজনৈতিক ও নিরাপত্তা সহায়তা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। তবে সরকার এই সংলাপের আয়োজন, আলোচ্যসূচি বা ফলাফল নির্ধারণ করবে না বলে তিনি স্পষ্ট করেন।
অন্যদিকে, জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও জরুরি ত্রাণ সমন্বয়ক টম ফ্লেচার নিরাপত্তা পরিষদকে জানান, সুদানের দুই-তৃতীয়াংশেরও বেশি মানুষের জরুরি জীবনরক্ষাকারী সহায়তা প্রয়োজন। তিনি বলেন, ‘সুদানের জনগণের খাদ্য, পানি ও ওষুধ প্রয়োজন। অথচ বিশ্ব সেখানে ড্রোন, অস্ত্র ও ভাড়াটে যোদ্ধা পাঠাচ্ছে।’
সুদানের জনগণের জন্য টেকসই ও সাহসী কূটনীতি প্রয়োজন হলেও বিশ্ব সম্প্রদায় এ বিষয়ে অনেক ক্ষেত্রেই উদাসীন বলে ফ্লেচার মন্তব্য করেন।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক হিসাব অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.