আপনি পড়ছেন

দেশের বিদ্যুৎ সরবরাহে ঘাটতি মোকাবিলায় রাজধানীর লোডশেডিংয়ের মাত্রা সমন্বয় করে গ্রামাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ পুনর্বণ্টনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, কোনো একটি অঞ্চলকে দীর্ঘ সময় বিদ্যুৎবঞ্চিত না রেখে সার্বিকভাবে লোডশেডিংয়ের চাপ সুষমভাবে ভাগ করে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।

ঢাকার লোডশেডিং সমন্বয় করে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর উদ্যোগ
লোডশেডিং

মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের এক বার্তায় বলা হয়, জ্বালানি সরবরাহের ঘাটতি, কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণ, সঞ্চালনব্যবস্থার সীমাবদ্ধতা এবং সাম্প্রতিক সময়ে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় বর্তমান সংকট তৈরি হয়েছে।

বিভাগটি জানায়, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় অনেক কেন্দ্রে কাঙ্ক্ষিত মাত্রায় উৎপাদন করা যাচ্ছে না। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রের কারিগরি সমস্যা ও রক্ষণাবেক্ষণকাজও উৎপাদনে প্রভাব ফেলছে। এর সঙ্গে গ্রিড ও সঞ্চালন অবকাঠামোর সীমাবদ্ধতা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

এ অবস্থায় ঢাকার দুই বিতরণ সংস্থা ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় প্রয়োজন অনুযায়ী লোডশেডিং সমন্বয় করা হচ্ছে। রাজধানীতে এভাবে কিছুটা বিদ্যুৎ সাশ্রয় করে তা গ্রামাঞ্চলসহ দেশের অন্যান্য এলাকায় সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের ভাষ্য অনুযায়ী, এর ফলে রাজধানীর বাইরের শিল্প-কারখানা ও গুরুত্বপূর্ণ গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। একই সঙ্গে গ্রামাঞ্চলে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকার প্রবণতাও কমানোর চেষ্টা করা হচ্ছে।

বিভাগটি বলছে, বর্তমান পরিস্থিতিতে তাদের অন্যতম লক্ষ্য হলো বিদ্যুৎ সরবরাহে ভারসাম্য রাখা এবং কোনো নির্দিষ্ট এলাকা বা গ্রাহক শ্রেণির ওপর অতিরিক্ত লোডশেডিংয়ের চাপ না দেওয়া।

এদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৩টার দিকে দেশে লোডশেডিংয়ের পরিমাণ ছিল ২ হাজার ২৫৯ মেগাওয়াট। ওই সময় জাতীয় পর্যায়ে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ১৭৬ মেগাওয়াট। এর বিপরীতে উৎপাদন হয়েছে ১৩ হাজার ৯১৭ মেগাওয়াট।

বিদ্যুৎ বিভাগ আশা করছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়া, ত্রুটিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনা এবং গ্রিডের সীমাবদ্ধতা কমানো গেলে সামগ্রিক বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.