আপনি পড়ছেন

ইসরায়েলের সামরিক কারাগারে বন্দি ২০ বছর বয়সী এক মার্কিন শিক্ষার্থীর অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪০ জন আইনপ্রণেতা। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দেওয়া এক চিঠিতে ছয়জন সিনেটরসহ ওই আইনপ্রণেতারা এই দাবি জানান। গুরুতর অসুস্থ ওই শিক্ষার্থীর নাম সামা সাফি।

ইসরায়েলে আটক মার্কিন শিক্ষার্থীর মুক্তি দাবি
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবন ও মার্কিন পতাকা

বিরজেইত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাফিকে ২ জুন অধিকৃত পশ্চিম তীরে তার পরিবারের বাড়ি থেকে গভীর রাতে সামরিক অভিযানের সময় ধরে নিয়ে যাওয়া হয়। চিঠিতে আইনপ্রণেতারা মার্কিন পররাষ্ট্র দপ্তরকে আরও অপূরণীয় ক্ষতি রোধ করার আহ্বান জানিয়ে লেখেন, ‘বিদেশে মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আপনার দায়িত্ব।’ তারা জোর দিয়ে বলেন, বিদেশে সব আমেরিকানের নিরাপত্তা নিশ্চিত করা ওয়াশিংটনের দায়িত্ব এবং সাফির জীবন তাদের নজরদারিতেই ঝুঁকির মুখে রয়েছে।

চিঠিতে প্রকাশ করা হয় যে, সাফি ফ্যামিলিয়াল মেডিটেরানিয়ান ফিভার (এফএমএফ) নামে একটি জটিল দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন। আইনপ্রণেতারা সতর্ক করে বলেন, তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে হেফাজতে রাখা হলে তার শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোর জীবনের জন্য হুমকিস্বরূপ ক্ষতি হতে পারে। সংক্ষিপ্ত চিকিৎসার পর ১৬ আগস্ট তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। এরপর থেকে সাফি একবারের জন্যও তার দৈনন্দিন ওষুধ পাননি এবং কোনো চিকিৎসকও তাকে পরীক্ষা করেননি বলে জানা যায়।

আইনপ্রণেতারা সাফির ওপর চালানো ভয়াবহ নির্যাতনের বিবরণ তুলে ধরে সেখানকার পরিবেশকে রাষ্ট্রের সুসংগঠিত ও ব্যাপক নির্যাতনের অলিখিত নীতি হিসেবে আখ্যায়িত করেন। সাফির সাক্ষ্য অনুযায়ী, আটকের প্রথম ২৪ ঘণ্টা তাকে হাতকড়া পরিয়ে, চোখ বেঁধে রাখা হয়েছিল এবং কোনো খাবার বা পানি দেওয়া হয়নি। চিঠিতে আরও উল্লেখ করা হয়, বাতাস চলাচলের অপর্যাপ্ত ব্যবস্থা থাকা সেলে বন্দিদের হাতকড়া পরানো এবং গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয়। পীড়াদায়ক শারীরিক অবস্থানের কারণে ওই শিক্ষার্থীর বুকে প্রচণ্ড ব্যথা সৃষ্টি হয়েছে।

আইনপ্রণেতারা বলেন, ‘বন্দিদের প্রতি এমন অমানবিক আচরণ ও সহিংসতা শুধু একটি কারাগারেই সীমাবদ্ধ নয়।’ অধিকৃত পশ্চিম তীর থেকে হাইফার কাছে দামন সামরিক কারাগারে সাফিকে স্থানান্তর করার বিষয়টিকে তারা চতুর্থ জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেন।

এর আগে জুনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র আনাদোলু সংবাদ সংস্থাকে জানান, পশ্চিম তীরে এক আমেরিকানের আটকের বিষয়ে প্রশাসন অবগত আছে। ওই কর্মকর্তা আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশে অবস্থানরত আমেরিকানদের সহায়তা করার প্রতিশ্রুতি গুরুত্বের সঙ্গে নেয় এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে গোপনীয়তার কারণে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। ফিলিস্তিনি রেকর্ড অনুযায়ী, গাজা উপত্যকায় বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত অঞ্চলে প্রায় ২৩ হাজার মানুষকে আটক করা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.