ইরান: ওমানের সঙ্গে হরমুজ ট্রানজিট রুট হবে ৭ মাইল প্রশস্ত
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে সাত মাইল চওড়া একটি অস্থায়ী ট্রানজিট রুট স্থাপনে সম্মত হয়েছে ইরান। তবে এই ব্যবস্থা কৌশলগত জলপথটি পুনরায় খুলে দেওয়ার সমতুল্য নয় বলে স্পষ্ট করেছে দেশটি। মঙ্গলবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এই তথ্য নিশ্চিত করেন।

ইরানি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ঘারিবাবাদি জানান, সম্মত হওয়া রুটটি প্রবেশের সময় ইরানের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে যাবে এবং প্রস্থানের রুটের একটি অংশও ইরানের জলসীমার ভেতর দিয়ে অতিক্রম করবে। তিনি এই রুটটিকে একটি অস্থায়ী ব্যবস্থা হিসেবে বর্ণনা করেন। প্রণালী দিয়ে যাতায়াত পরিচালনার জন্য একটি স্থায়ী রুট ও ভবিষ্যৎ ব্যবস্থা নির্ধারণে ইরান এবং ওমান আরও আলোচনা করবে, যা ৩০ থেকে ৬০ দিন স্থায়ী হতে পারে বলে তিনি জানান।
ওমানের সঙ্গে এই চুক্তিকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হিসেবে ব্যাখ্যা করা উচিত নয় বলে জোর দেন ঘারিবাবাদি। জাহাজগুলো ইতোমধ্যে জলপথটি দিয়ে যাচ্ছে এমন দাবি প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘হরমুজ প্রণালী বন্ধ রয়েছে এবং এর ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ আছে।’
ঘারিবাবাদির মতে, ওমানের সঙ্গে সম্মত হওয়া যৌথ রুটটি চালু করার অর্থ হবে দক্ষিণের পথটি বন্ধ করে দেওয়া। ঐতিহাসিক রুটের বিকল্প নিয়ে দুই দেশ প্রযুক্তিগত আলোচনা শুরু করতে সম্মত হয়েছে বলেও তিনি জানান।
প্রণালীটিকে জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে বিবেচনা করে ইরান এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের আছে বলে জানান ঘারিবাবাদি। তিনি আরও জানান, ওয়াশিংটনের ওপর ইরানের কোনো আস্থা নেই এবং কূটনীতিতে যেকোনো প্রত্যাবর্তনের জন্য যুক্তরাষ্ট্রকে প্রথমে ইসলামাবাদ সমঝোতা স্মারকের অধীনে তাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে।
তিনি বলেন, ‘হরমুজ প্রণালী পুনরায় খোলার যেকোনো পদক্ষেপের আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের লঙ্ঘন করা সব প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালী পুনরায় খোলা কেবল সব ফ্রন্টে যুদ্ধের অবসান, অবরোধ প্রত্যাহার এবং ইয়েমেনের মর্যাদার সমাধানের বিনিময়েই ঘটবে।’
ঘারিবাবাদি জানান, পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সম্প্রতি তেহরান সফরের সময় একই বার্তা দিয়েছিলেন। প্রণালীটি পুনরায় খোলা ওয়াশিংটনের প্রতিশ্রুতি পূরণের ওপর নির্ভর করছে বলে তিনি ইরানি কর্মকর্তাদের জানিয়েছিলেন।
জলপথে মার্কিন বাহিনী মাইন অপসারণ করেছে বা ওই এলাকায় মাইন-সুইপিং জাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে—এমন প্রতিবেদনও প্রত্যাখ্যান করেন ঘারিবাবাদি।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি দাবি করে যে মাইনগুলো পুরোপুরি পরিষ্কার করা হয়েছে, তবে কোনো মার্কিন জাহাজ কেন পার হচ্ছে না? যদি তারা সেগুলো পরিষ্কার করে থাকে, তবে কেন তারা পার হয় না? ইরান ছাড়া আর কেউ এই মাইনগুলোর অবস্থান জানে না।’
ওই এলাকায় প্রবেশকারী মার্কিন মাইন-সুইপিং জাহাজগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে তিনি সতর্ক করেন।
ঘারিবাবাদি বলেন, ‘মার্কিন মাইন-সুইপারগুলো যদি এই অঞ্চলে প্রবেশ করে, তবে সেগুলো আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’
তিনি আরও জানান, মাইন অপসারণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যগুলো কেবল বাজার শান্ত করার উদ্দেশ্যে করা হয়েছিল। এর আগে ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জলসীমা থেকে সব মাইন সফলভাবে অপসারণ বা বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে যে, নতুন করে মাইন স্থাপনকারী যেকোনো জাহাজ বা নৌকা তাৎক্ষণিক ও পদ্ধতিগতভাবে ধ্বংস করা হবে।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.