মার্কিন পণ্যে কানাডার ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বাণিজ্যিক পদক্ষেপের সরাসরি জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক বসিয়েছে কানাডা। সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইস্পাত, অ্যালুমিনিয়াম, দুগ্ধজাত সামগ্রী ও গৃহস্থালি পণ্যের ওপর আরোপিত এই নতুন শুল্ক আগামী ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

কানাডার অর্থ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের শুল্ক কাঠামোর সঙ্গে সমন্বয় রেখে ১৫, ২৫ ও ৫০ শতাংশ হারে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আওতায় মার্কিন ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের আমদানি শুল্ক আগের ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হচ্ছে। এ ছাড়া পনিরসহ বিভিন্ন দুগ্ধজাত সামগ্রী, ওয়াশিং মেশিনের মতো গৃহস্থালি সরঞ্জামে ২৫ শতাংশ এবং বৈদ্যুতিক যন্ত্রপাতিতে ১৫ শতাংশ হারে শুল্ক ধার্য করেছে অটোয়া। তালিকায় হিমায়িত ও টাটকা মাছ এবং রেলপথ নির্মাণ সামগ্রীর মতো গুরুত্বপূর্ণ শিল্পপণ্যও রয়েছে।
২০২৪ সালের আমদানি পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে কানাডায় আসা পণ্যের প্রায় ৭ দশমিক ৩ শতাংশ এই শুল্কের আওতায় পড়বে। বাণিজ্য সংঘাতের মুখে ক্ষতিগ্রস্ত স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ও কর্মীদের সহায়তায় ৫ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের বিশেষ তহবিল বরাদ্দ করেছে কানাডা সরকার। অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন জানান, চাপিয়ে দেওয়া এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার অভ্যন্তরীণ শিল্পের সুরক্ষায় ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে।
কানাডার শিল্পমন্ত্রী মেলানি জোলি সতর্ক করে জানিয়েছেন, অটোয়ায় নির্মিত গাড়ির ওপর ওয়াশিংটন শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করলে কানাডাও তাৎক্ষণিক কড়া পদক্ষেপ নেবে। এর আগে দুই দেশের মধ্যকার বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডার প্রায় ২ হাজার কোটি ডলার মূল্যের পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেন মার্কিন প্রেসিডেন্ট। অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইকোনমিকসের বিশ্লেষণ অনুযায়ী, উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি উপেক্ষা করে নেওয়া এসব সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের কার্যকর শুল্ক হার ৫ দশমিক ১ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৬ দশমিক ৯ শতাংশে দাঁড়াবে। বিশেষ করে প্লাস্টিক, বৈদ্যুতিক যন্ত্রপাতি, কাঠ ও কাগজ শিল্পে বড় ধরনের আর্থিক ধাক্কা আসার আশঙ্কা তৈরি হয়েছে।
কানাডার মোট রপ্তানির প্রায় ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রে যায়, যা দেশটিকে ওয়াশিংটনের অন্যতম শীর্ষ বাণিজ্যিক অংশীদারে পরিণত করেছে। তবে হোয়াইট হাউসের দাবি, মদ, গাড়ি ও দুগ্ধজাত মার্কিন পণ্যের ক্ষেত্রে অটোয়ার বৈষম্যমূলক নীতির কারণেই পূর্ববর্তী শুল্ক আরোপের পদক্ষেপ নিতে হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.