কিশোরদের সুরক্ষায় মেটার ১৮ বিলিয়ন ডলারের ঐতিহাসিক সমঝোতা
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করার অভিযোগে দায়ের করা মামলা নিষ্পত্তিতে বড় ধরনের সমঝোতায় পৌঁছেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। বুধবার প্রায় সব মার্কিন অঙ্গরাজ্য ও কয়েকটি অঞ্চলের সঙ্গে হওয়া এই চুক্তির আওতায় প্ল্যাটফর্মটি ১ হাজার ৮০০ কোটি (১৮ বিলিয়ন) ডলার পর্যন্ত অর্থ পরিশোধ এবং তরুণ ব্যবহারকারীদের সুরক্ষায় একগুচ্ছ নতুন বিধিনিষেধ আরোপে সম্মত হয়েছে।

দীর্ঘদিনের এ আইনি বিরোধ নিষ্পত্তির মধ্য দিয়ে মেটার বিরুদ্ধে একটি বড় ফেডারেল বিচারিক প্রক্রিয়া শেষ হলো। এর ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামের পাশাপাশি ভবিষ্যতে টিকটক, ইউটিউব কিংবা স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মগুলোর জন্যও অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করার একটি আইনি মানদণ্ড তৈরি হতে পারে।
মার্কিন অঙ্গরাজ্যগুলোর অভিযোগ ছিল, মেটা এমন কিছু ফিচার নকশা করেছে যা শিশুদের দীর্ঘক্ষণ স্ক্রিনে আটকে রাখে এবং তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। বিশেষ করে বিরতিহীন স্ক্রোলিং, নোটিফিকেশন ব্যবস্থা, লাইক গণনা এবং বিশেষ অ্যালগরিদমের মাধ্যমে খাদ্যাভ্যাসে ব্যাঘাত, আত্মপীড়ন ও আত্মহত্যার প্ররোচনামূলক বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়। মেটা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তারা ব্যবহারকারীদের সুরক্ষায় বিপুল বিনিয়োগ করেছে। সমঝোতার ফলে মেটাকে আদালতে কোনো অপরাধের দায় স্বীকার করতে হয়নি।
চুক্তির শর্ত অনুযায়ী, মেটা আগামী ১০ বছরে নিশ্চিতভাবে ১ হাজার ২৭০ কোটি ডলার পরিশোধ করবে। এ ছাড়া বাকি ৫৩০ কোটি ডলার পরিশোধের বিষয়টি নির্ভর করবে টিকটক ও ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলো একই ধরনের সুরক্ষানীতি গ্রহণ করছে কি না তার ওপর।
নতুন বিধিনিষেধের ফলে চুক্তিভুক্ত অঙ্গরাজ্যগুলোতে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীরা ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে দৈনিক সর্বোচ্চ দুই ঘণ্টা সময় ব্যয় করতে পারবে। তবে মা-বাবার অনুমতি থাকলে অতিরিক্ত সময় ব্যবহারের সুযোগ থাকবে। সরাসরি পাঠানো ব্যক্তিগত বার্তার ক্ষেত্রে এই সময়সীমা প্রযোজ্য হবে না।
মধ্যরাত থেকে ভোর ৬টা পর্যন্ত প্ল্যাটফর্মগুলোর ফিড, স্টোরিজ ও রিলস স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে। পাশাপাশি রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত এবং স্কুলের দিনগুলোতে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত অধিকাংশ পুশ নোটিফিকেশন বন্ধ থাকবে। টানা ১৫ মিনিট ব্যবহারের পর স্বয়ংক্রিয় বিরতি নেওয়ার বার্তা দেওয়া হবে এবং দৈনিক ৬০ ও ৯০ মিনিট ব্যবহারের পরও সতর্কবার্তা পাঠানো হবে।
কিশোরদের অ্যাকাউন্টে লাইক বা প্রতিক্রিয়ার সংখ্যা প্রদর্শন বন্ধ রাখা হবে। রূপচর্চাবিষয়ক ক্ষতিকর ও কৃত্রিম ফিল্টার ব্যবহারেও নিষেধাজ্ঞা বহাল থাকবে। সেই সঙ্গে অভিভাবক নিয়ন্ত্রণের সুযোগ বাড়ানো হচ্ছে এবং ভুয়া বয়স দিয়ে অ্যাকাউন্ট খোলা ঠেকাতে কড়া যাচাই প্রক্রিয়া চালু করবে মেটা।
সমঝোতা হলেও মেটাকে তাদের মূল অ্যালগরিদম কাঠামো বা লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন ব্যবস্থা পুরোপুরি বাতিল করতে হচ্ছে না। তবে কিশোররা চাইলে তাদের পছন্দের অ্যাকাউন্টগুলোর পোস্ট সরাসরি সময়ের ক্রমানুসারে দেখার সুযোগ পাবে। সমালোচকদের মতে, অ্যালগরিদমে বড় পরিবর্তন না আসায় মূল সমস্যার সমাধান কতটা হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.