সার্বিয়ায় মানবসদৃশ বা ‘হিউম্যানয়েড’ রোবট তৈরির প্রথম বাণিজ্যিক কারখানা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর সাবাচে এই বিশাল উৎপাদন কেন্দ্রটি স্থাপন করা হয়েছে, যা ইউরোপের ইতিহাসে প্রথম এমন কারখানা বলে সার্বিয়া সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। শনিবার এই কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সার্বিয়ায় ইউরোপের প্রথম মানবসদৃশ রোবট কারখানা
মানবসদৃশ একটি রোবট

চীনের প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিনথ গ্রুপ এবং চীনা রোবোটিকস কোম্পানি অ্যাজিবটের যৌথ অংশীদারত্বে কারখানাটি পরিচালিত হচ্ছে। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচ এবং মিনথ গ্রুপের প্রতিষ্ঠাতা কিন রংহুয়ার উপস্থিতিতে কারখানাটির কার্যক্রম শুরু হয়।

সার্বিয়া সরকার এক বিবৃতিতে জানায়, এই প্রকল্পের প্রথম ধাপে ২ কোটি ইউরো বিনিয়োগ করা হয়েছে। পরবর্তীতে দেশটির উত্তরাঞ্চলীয় শহর ইনদিয়াতে একটি রোবোটিকস ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হবে। এর ফলে প্রকল্পটিতে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ২০ কোটি ইউরো।

পুরো প্রকল্পের নির্মাণকাজ শেষ হলে এখান থেকে ইউরোপ ও বিশ্ববাজারের জন্য প্রতি বছর প্রায় ২০ হাজার মানবসদৃশ রোবট এবং রোবট কুকুর তৈরি করা সম্ভব হবে। তবে প্রাথমিকভাবে কারখানাটিতে বছরে পাঁচ হাজারের বেশি রোবট সংযোজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনকালে প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচ বলেন, ‘এই প্রকল্প সার্বিয়াকে প্রযুক্তির এক নতুন যুগে প্রবেশ করাবে।’ সার্বিয়াকে বিশ্বের শীর্ষস্থানীয় শক্তিগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

মিনথ গ্রুপের প্রতিষ্ঠাতা কিন রংহুয়া জানান, ভবিষ্যতে সার্বিয়ায় তাদের পণ্যের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। যার মধ্যে চালকবিহীন বিমান ও উন্নত প্রযুক্তির ব্যাটারি উৎপাদন অন্তর্ভুক্ত থাকবে। মে মাসে চীন সফরের সময় প্রেসিডেন্ট ভুসিচ সাংহাইয়ে অবস্থিত মিনথের উদ্ভাবন কেন্দ্র পরিদর্শন করে রোবট প্রযুক্তির প্রদর্শনী পর্যবেক্ষণ করেছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.