আপনি পড়ছেন

দেশের জ্বালানি চাহিদা পূরণ এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয়ের লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে উচ্চমানের কয়লা উত্তোলনের বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জ্বালানি চাহিদা মেটাতে ফুলবাড়ীর কয়লা উত্তোলনের চিন্তা
তারেক রহমান

তবে কোনো প্রকল্প নেওয়া হলে সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, জীবিকা ও পরিবেশগত বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ফুলবাড়ীর কয়লা মানের দিক থেকে বিশ্বের অন্যতম সেরা। দেশের জ্বালানি চাহিদা মেটাতে এই কয়লা কাজে লাগানো সম্ভব হলে একদিকে জ্বালানি সরবরাহে সহায়তা করবে, অন্যদিকে কয়লা আমদানিতে বৈদেশিক মুদ্রার ব্যয় কমানো সম্ভব হবে। তবে কয়লা উত্তোলনের সম্ভাব্য পরিবেশগত ও সামাজিক প্রভাবের বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের কারণে কৃষিজমি, বসতভিটা ও স্থানীয় মানুষের জীবনে সম্ভাব্য প্রভাব নিয়ে সংসদ সদস্য সাবিকুন নাহার উদ্বেগ প্রকাশ করেন।

এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন মানুষের স্বার্থ বিবেচনা করা হবে। বিশেষ করে তাদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা কীভাবে করা যায়, তা আগে পর্যালোচনা করা হবে।

তিনি বলেন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলে কৃষিজমি ও বসতিতে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাই ক্ষতিগ্রস্ত মানুষের আয়-রোজগার ও জীবিকা যাতে ব্যাহত না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।

প্রকল্প বাস্তবায়ন হলে স্থানীয় জনগণ কীভাবে এর সুফল পেতে পারেন, সেই বিষয়টিও সরকারের বিবেচনায় থাকবে বলে জানান প্রধানমন্ত্রী।
ফুলবাড়ীতে কয়লা উত্তোলনের ক্ষেত্রে পরিবেশগত সুরক্ষার বিষয়টিকেও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্প গ্রহণের আগে পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব এবং তা মোকাবিলায় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করা হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পরিবেশগত উদ্বেগকে যথাযথ গুরুত্ব দিয়েই যেকোনো সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, সরকার দেশ ও মানুষের কল্যাণের কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে।

এর আগে সংসদ সদস্য সাবিকুন নাহার বলেন, দেশে জ্বালানি সংকট মোকাবিলায় কয়লা উত্তোলন বাড়ানো সহায়ক হতে পারে। তবে উন্মুক্ত পদ্ধতিতে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করা হলে কৃষিজমি, বসতবাড়ি, ভূগর্ভস্থ পানি ও জীববৈচিত্র্যের ওপর গুরুতর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, প্রস্তাবিত ফুলবাড়ী কয়লা প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয়ভাবে উদ্বেগ রয়েছে। জ্বালানি সংকট মোকাবিলার নামে কৃষিজমি নষ্ট করা, বিপুলসংখ্যক মানুষকে বাস্তুচ্যুত করা কিংবা দীর্ঘমেয়াদি পরিবেশগত ক্ষতি মেনে নেওয়া উচিত নয়।

প্রকল্পটি বাস্তবায়নের আগে পূর্ণাঙ্গ পরিবেশগত ও সামাজিক প্রভাব সমীক্ষা করার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর মতামত ও সম্মতি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.