ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১০ বছরের মেগা পরিকল্পনা
- Details
- by ২৪ ডেস্ক
২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের রূপরেখা হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১০ বছর মেয়াদি একটি মহাপরিকল্পনা তৈরি করছে সরকার। দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে প্রণীত এই খসড়া পরিকল্পনাটি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে এবং চূড়ান্ত অনুমোদনের পর তা জাতীয় সংসদে পেশ করা হবে।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে জ্বালানি ও বিদ্যুৎ খাত প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে। চলমান পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে সংশ্লিষ্ট মন্ত্রী শিগগির এ সংক্রান্ত মেগা পরিকল্পনাটি জাতীয় সংসদে উপস্থাপন করবেন।
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গঠনের লক্ষ্য নির্ধারণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এই রূপরেখা কেবল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সম্প্রসারণ নয়, বরং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, রপ্তানি বহুমুখীকরণ, মানবসম্পদ উন্নয়ন, আর্থিক শৃঙ্খলা এবং অঞ্চলভিত্তিক সুষম রূপান্তরের সমন্বিত প্রয়াস।
এই লক্ষ্য বাস্তবায়নে সরকার 'থ্রি-আর' বা তিন ধাপের কৌশল গ্রহণ করেছে। প্রথম ধাপ হলো এক বছর মেয়াদি 'রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন' বা পুনরুদ্ধার ও স্থিতিশীলতা, যার লক্ষ্য অর্থনীতির অবনতি রোধ করে সামষ্টিক ভারসাম্য ফিরিয়ে আনা। পরবর্তী তিন বছরের জন্য দ্বিতীয় ধাপ 'রেস্টোরেশন' বা পুনঃপ্রতিষ্ঠা নির্ধারণ করা হয়েছে; যেখানে রাজস্ব ব্যবস্থা, বেসরকারি বিনিয়োগ, ব্যাংক ও আর্থিক খাত, রপ্তানি, কর্মসংস্থান, মানবসম্পদ, কৃষি, জ্বালানি ও অবকাঠামো সক্ষমতার বিকাশ ঘটানো হবে। আর তৃতীয় ধাপ হিসেবে আগামী পাঁচ বছরে 'রিকনস্ট্রাকশন ফর অ্যাকসেলারেশন' বা গতিশীল পুনর্গঠনের মাধ্যমে অর্থনীতির কাঠামোগত রূপান্তর, উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধি এবং বৈশ্বিক সংযোগ জোরদার করা হবে।
সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকের লক্ষ্য তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ৫ শতাংশে উন্নীত করা এবং মূল্যস্ফীতি ৫ শতাংশের ঘরে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। একই সময়ে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) জিডিপির ২ দশমিক ৭ শতাংশ এবং মোট বিনিয়োগ জিডিপির ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি রাজস্ব-জিডিপি অনুপাত বর্তমান ৮ শতাংশ থেকে ১১ শতাংশ এবং কর-জিডিপি অনুপাত ৬ দশমিক ৮ শতাংশ থেকে ৯ দশমিক ৬ শতাংশে নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।
বেসরকারি বিনিয়োগ বাড়াতে নিয়ন্ত্রণ শিথিল ও ব্যবসা সহজ করার অংশ হিসেবে 'বাংলাবিজ' নামের সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালু এবং ১৯টি সম্ভাবনাময় খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে 'এফডিআই হিট ম্যাপ' প্রকাশ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া পুঁজিবাজার, করপোরেট বন্ড এবং বিকল্প দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের অংশ হিসেবে বিশেষ করে উত্তরাঞ্চলে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, কোল্ড-চেইন, সংরক্ষণাগার ও লজিস্টিকস অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও সরকারের রূপান্তরের তালিকায় রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.