হাসিনাসহ ৩০ পলাতককে আত্মসমর্পণে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
- Details
- by ২৪ ডেস্ক
২০১৩ সালের মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের বর্তমান ঠিকানায় খুঁজে না পাওয়ায় অনুপস্থিতিতে বিচার শুরুর আইনি প্রক্রিয়া হিসেবে ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

বৃহস্পতিবারের শুনানিতে প্রসিকিউশন পক্ষ আদালতকে জানায়, মামলার মোট ৪১ জন আসামির মধ্যে ৩০ জন পলাতক রয়েছেন। তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও পুলিশি অভিযানে তাদের সন্ধান মেলেনি। ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী এখন দুটি জাতীয় দৈনিকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, শাপলা চত্বরের ঘটনাটিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী ১৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
শুনানি চলাকালে কারাগারে থাকা ১১ জন আসামির মধ্যে ১০ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু। শারীরিকভাবে অসুস্থ থাকায় অপর কারাবন্দী আসামি ফারজানা রুপাকে আদালতে উপস্থিত করা হয়নি।
প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে রাজধানীসহ চারটি জেলায় মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার।
আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে আসামি তালিকায় রয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, তৎকালীন র্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, তৎকালীন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন, মনিরুল ইসলাম, ডিএমপির সাবেক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, আশরাফুজ্জামান, এস এম মেহেদী হাসান, হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার, সৈয়দ নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এস এম শিবলী নোমান এবং তৎকালীন মতিঝিল থানার ওসি বি এম ফরমান আলী।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.