জামানত ছাড়াই ২০ লাখ টাকা পাবেন তরুণ উদ্যোক্তারা
- Details
- by ২৪ ডেস্ক
জামানত ছাড়াই দেশের তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ এই অর্থায়ন প্যাকেজের অর্ধেক ব্যাংক ঋণ হিসেবে এবং বাকি অর্ধেক সরাসরি অনুদান হিসেবে দেওয়া হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট পরিচালিত এই কর্মসূচিতে গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৪ থেকে ৫ শতাংশ। তবে নির্ধারিত সময়ে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অর্থটি সুদবিহীন ঋণে রূপান্তরিত হবে এবং উদ্যোক্তা প্রচলিত নিয়মে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন।
অনূর্ধ্ব ২৮ বছর বয়সী সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দারা এই অর্থায়নের জন্য আবেদন করতে পারবেন। ব্যবসা পরিচালনার পূর্ব অভিজ্ঞতা না থাকলেও বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা থাকলে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা কিংবা প্রযুক্তিভিত্তিক যেকোনো বৈধ উদ্যোগে এই তহবিল পাওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এবং সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এই কর্মসূচির তথ্য তুলে ধরেন। তারা জানান, আগামী ১৬ সেপ্টেম্বর এই সংক্রান্ত বিস্তারিত সার্কুলার জারি করা হবে এবং এরপর এক মাস পর্যন্ত তফসিলি ব্যাংকের উপজেলা শাখার মাধ্যমে বিনামূল্যে আবেদনপত্র গ্রহণ করা হবে।
প্রথম দফায় দেশের আট বিভাগের আটটি জেলা—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনার মোট ৬৪টি উপজেলায় এই কার্যক্রম শুরু হচ্ছে। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণকে নির্বাচন করা হবে। পরবর্তীতে দেশজুড়ে সম্প্রসারণের মাধ্যমে প্রতি বছর প্রায় পাঁচ হাজার তরুণ উদ্যোক্তাকে এই কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
অর্থায়নের পাশাপাশি নির্বাচিত উদ্যোক্তাদের ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, মেন্টরিং এবং বাজার সংযোগের প্রয়োজনীয় সুবিধাও দেবে বাংলাদেশ ব্যাংক।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.