জনগণকে হয়রানি নয়, মানবিক আচরণ করতে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ
- Details
- by ২৪ ডেস্ক
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে আরও দায়িত্বশীল, পেশাদার ও মানবিক হওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখার নির্দেশনাও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব নির্দেশনা দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে। এ অবস্থায় পুলিশ বাহিনীকেও দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।
তিনি বলেন, অপরাধ দমনে পুলিশকে কঠোর হতে হবে, তবে সাধারণ মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে ন্যায়সংগত ও মানবিক হতে হবে। দুষ্টের দমনে কঠোরতা এবং শিষ্টের প্রতি মানবিক আচরণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।
আইনের শাসন প্রতিষ্ঠায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
সাইবার অপরাধের পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে পুলিশকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশপ্রধানকে নির্দেশ দেন তিনি।
এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত করার পাশাপাশি ব্যাপক জনসচেতনতা তৈরির ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে আইজিপি মো. আলী হোসেন ফকির পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা, বাহিনীর আধুনিকায়ন এবং ডিজিটালাইজেশনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতাও কামনা করেন আইজিপি। জবাবে রাষ্ট্রপতি পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.