আপনি পড়ছেন

বাংলাদেশে এক অর্থবছরের ব্যবধানে প্রবাসী আয় ৫ দশমিক ২৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে মোট ৩৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০২৪-২০২৫ অর্থবছরে বিভিন্ন দেশ থেকে দেশে রেমিট্যান্স এসেছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা সদ্য সমাপ্ত ২০২৫-২০২৬ অর্থবছরে ৩৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলারে উন্নীত হয়।

এক বছরে রেমিট্যান্স ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার
ডলার

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব তথ্য তুলে ধরেন।

সরকারি তথ্য অনুযায়ী, একক দেশ হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে সৌদি আরব থেকে। ২০২৪-২০২৫ অর্থবছরে দেশটি থেকে ৪ দশমিক ২৬ বিলিয়ন ডলার এলেও ২০২৫-২০২৬ অর্থবছরে তা বেড়ে ৫ দশমিক ৮৪ বিলিয়ন ডলার হয়। দ্বিতীয় সর্বোচ্চ অর্থ এসেছে যুক্তরাজ্য থেকে। দেশটিতে ৬০ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে রেমিট্যান্সের পরিমাণ ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৫ দশমিক ৭২ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

মধ্যপ্রাচ্য ও এশিয়ার অন্যান্য দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিট্যান্স ৪ দশমিক ১৭ বিলিয়ন থেকে বেড়ে ৪ দশমিক ৫৮৪ বিলিয়ন ডলার এবং মালয়েশিয়া থেকে ২ দশমিক ৮০৪ বিলিয়ন থেকে বেড়ে ৩ দশমিক ৪০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে ওমান থেকে ২ দশমিক ৪৮ বিলিয়ন, কুয়েত থেকে ১ দশমিক ৭৬ বিলিয়ন এবং কাতার থেকে ১ দশমিক ৫৫ বিলিয়ন ডলার আসে। এছাড়া সিঙ্গাপুর থেকে ১ দশমিক ৪৯ বিলিয়ন এবং দক্ষিণ আফ্রিকা থেকে ৬৬৯ মিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

ইউরোপ ও অন্যান্য অঞ্চলের দেশগুলোর মধ্যেও ইতিবাচক ধারা দেখা গেছে। ইতালি থেকে প্রবাসী আয় এসেছে ২ দশমিক ৫১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরে ছিল ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। ফ্রান্স থেকে ৪৭১ দশমিক ৪৪ মিলিয়ন ডলার, অস্ট্রেলিয়া থেকে ২৫৮ দশমিক ১৬ মিলিয়ন ডলার, জর্ডান থেকে ২৪৬ দশমিক ৩৬ মিলিয়ন ডলার এবং গ্রিস থেকে ২০৩ দশমিক ৮২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

তবে সার্বিক প্রবৃদ্ধি বাড়লেও যুক্তরাষ্ট্র ও কানাডাসহ কয়েকটি উৎসদেশ থেকে অর্থ আসার পরিমাণ উল্লেখযোগ্য হারে কমলো। যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় প্রায় ৩৫ দশমিক ৯ শতাংশ কমে ৩ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে নেমেছে, যা আগের অর্থবছরে ছিল ৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলার। কানাডা থেকে রেমিট্যান্স প্রায় ৫০ শতাংশ কমে হয়েছে ১১০ মিলিয়ন ডলার। পাশাপাশি মালদ্বীপ ও মরিশাস থেকেও দেশে অর্থ আসার পরিমাণ কমলো।

সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি তার প্রশ্নে বিভিন্ন দেশ থেকে আসা রেমিট্যান্সের পরিসংখ্যানের পাশাপাশি এসব অর্থের যে অংশ শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় হয়, তার বিস্তারিত তথ্যও জানতে চান।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.