খ্রিস্টানদের ওপর ইসরায়েলি হামলা নিয়ে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ফিলিস্তিনে খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর ইসরায়েলি আগ্রাসন এবং তাদের অস্তিত্ব রক্ষার সংকট নিয়ে আন্তর্জাতিক খ্রিষ্টান প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন। ‘চার্চেস ফর মিডল ইস্ট পিস’ নামের একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদলের সঙ্গে শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি।

সংস্থাটির নির্বাহী পরিচালক মে এলিস ক্যাননের নেতৃত্বে আসা প্রতিনিধিদলকে স্বাগত জানান ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনে খ্রিষ্টানদের সুরক্ষায় সংস্থাটির ভূমিকার প্রশংসা করার পাশাপাশি অবরুদ্ধ গাজা উপত্যকার অবনতিশীল মানবিক পরিস্থিতি তাদের সামনে তুলে ধরেন তিনি।
শাহিন উল্লেখ করেন, গাজায় মানবিক সহায়তার অপর্যাপ্ত প্রবেশ, সীমান্ত পারাপারের পথগুলো বন্ধ রাখা, শিশুদের পড়াশোনায় বিঘ্ন এবং মারাত্মক রোগের বিস্তার চরম আকার ধারণ করেছে। একই সঙ্গে তিনি অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন, যেখানে ইসরায়েলি সেনাবাহিনীর সুরক্ষায় দখলদারদের সহিংসতা দিন দিন বাড়ছে।
ফিলিস্তিনে খ্রিষ্টানদের বিভিন্ন চ্যালেঞ্জ এবং সার্বিক বৈরী পরিস্থিতির কারণে খ্রিষ্টান জনগোষ্ঠীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলি লঙ্ঘন থেকে খ্রিষ্টান সম্প্রদায় ও পবিত্র ধর্মীয় স্থানগুলো রক্ষা করতে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের বক্তব্য জোরালোভাবে তুলে ধরতে বিশ্ব সম্প্রদায়, চার্চেস ফর মিডল ইস্ট পিস এবং বিশ্বব্যাপী চার্চগুলোর প্রতি তৎপরতা জোরদারের আহ্বান জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, প্রতিনিধিদলের সদস্যরা ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করতেই তাদের এই সফর বলে জানান। পবিত্র ভূমি জেরুজালেমসহ সমগ্র ফিলিস্তিনে খ্রিষ্টানদের সংকট ও তাদের সংখ্যা হ্রাস পাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা। প্রতিনিধিদলটি খ্রিষ্টান ও ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায়, বিশ্বের কাছে তাদের কথা পৌঁছে দিতে এবং এ অঞ্চলে নিরাপত্তা ও শান্তি অর্জনের প্রচেষ্টাকে শক্তিশালী করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
এর আগে ১১ আগস্ট ফিলিস্তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর ইসরায়েলি হামলার বিষয়ে সতর্ক করে চার্চ বিষয়ক ফিলিস্তিনি উচ্চতর প্রেসিডেন্সিয়াল কমিটি। তারা জানায়, এ ধরনের আক্রমণ ‘এই ভূমিতে তাদের সুপ্রাচীন উপস্থিতিকে হুমকির মুখে ফেলছে।’
কমিটি উল্লেখ করে, ফিলিস্তিনি খ্রিষ্টানদের ওপর হামলাগুলো ‘আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়,’ বরং এটি দখলদারদের ধারাবাহিক সহিংসতার একটি অংশ। এর মধ্যে রয়েছে ভূমি দখল, অবৈধ বসতি সম্প্রসারণ এবং প্রার্থনার স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপ। পরিস্থিতিকে ‘বেদনাদায়ক’ হিসেবে আখ্যায়িত করে তারা জানায়, ২০২৩ সাল থেকে ক্রমবর্ধমান ইসরায়েলি হামলার কারণে অনেক খ্রিষ্টান পরিবার ফিলিস্তিন ছাড়তে বাধ্য হয়েছে। তবে এ বিষয়ে তারা কোনো নির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করেনি।
প্রায় এক সপ্তাহ আগে অধিকৃত পূর্ব জেরুজালেমের খ্রিষ্টান স্কুলগুলো জানায়, ৭০ জনেরও বেশি শিক্ষক ও কর্মচারীর প্রবেশ অনুমতির মেয়াদ ইসরায়েল নবায়ন না করায় তারা স্কুলে পৌঁছাতে পারছেন না। ফলে মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস স্থগিত ঘোষণা করা হয়।
ফিলিস্তিনি ভূখণ্ডে খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর ব্যাপক ইসরায়েলি নিপীড়নের অংশ হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে যাজকদের ওপর থুথু নিক্ষেপসহ নানা ধরনের হয়রানি ও চার্চে হামলার ঘটনাও রয়েছে। ২০২৩ সালের ৮ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলের ব্যাপক যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি সেনাবাহিনী ও দখলদারদের প্রায় নিয়মিত অভিযান ও হামলা অব্যাহত রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.