আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরে নতুন শিক্ষাবর্ষ শুরুর দিনেই দুটি বিদ্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার উত্তরের নাবলুস প্রদেশে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে।

পশ্চিম তীরে শিক্ষাবর্ষের প্রথম দিনেই দুই স্কুলে ইসরায়েলি বাহিনীর অভিযান
অধিকৃত পশ্চিম তীরে টহলরত ইসরায়েলি সেনাসদস্য

স্থানীয় সূত্রগুলো জানায়, ইসরায়েলি সেনারা নাবলুসের দক্ষিণে হুওয়ারা বয়েজ সেকেন্ডারি স্কুলের প্রাঙ্গণে প্রবেশ করে। সেখানে তারা বিদ্যালয় কর্তৃপক্ষকে হুমকি দেয় এবং ফিলিস্তিনের জাতীয় পতাকা নামিয়ে ফেলার নির্দেশ দেয়।

অপর একটি ইসরায়েলি সেনাদল নাবলুসের উত্তর-পশ্চিমে অবস্থিত বুরকা বয়েজ সেকেন্ডারি স্কুলের প্রাঙ্গণে ঢুকে পড়ে। তবে সেখানে কোনো হতাহত বা গ্রেপ্তারের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথম দিনে এই অভিযানের ঘটনা ঘটল। এ বছর অধিকৃত পশ্চিম তীর জুড়ে ৮ লাখ ৪৬ হাজার ২৮৯ জন শিক্ষার্থী বিদ্যালয়ে ফিরেছে। প্রায় ৫৪ হাজার শিক্ষকের অধীনে পরিচালিত ২ হাজার ৫৩৭টি সরকারি, বেসরকারি এবং জাতিসংঘ পরিচালিত বিদ্যালয়ে তারা শিক্ষা কার্যক্রম শুরু করেছে।

ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় জানায়, ১ হাজার ৯৬৭টি সরকারি বিদ্যালয়ে ৬ লাখ ৩৪ হাজার ২৯৪ জন এবং ৪৮০টি বেসরকারি বিদ্যালয়ে ১ লাখ ৬৩ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এ ছাড়া ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত ৯০টি বিদ্যালয়ে আরও ৪৮ হাজার ২০৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

অধিকৃত পশ্চিম তীর জুড়ে, বিশেষ করে গ্রামীণ এলাকা ও বেদুইন জনগোষ্ঠীর ওপর ইসরায়েলি সেনাবাহিনী এবং দখলদারদের ক্রমবর্ধমান হামলার মধ্যেই নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। এসব আগ্রাসনের শিকার হচ্ছে বিভিন্ন বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানও।

অধিকৃত পূর্ব জেরুজালেম প্রসঙ্গে মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনি বিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠ্যক্রমকে লক্ষ্য করে ইসরায়েলি কর্তৃপক্ষের নানা বিধিনিষেধ ও পদক্ষেপ সত্ত্বেও সেখানে শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, অধিকৃত পশ্চিম তীরের ‘এরিয়া সি’ অন্তর্ভুক্ত অঞ্চলে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ ও জোরপূর্বক উচ্ছেদের হুমকির মধ্যেও তারা প্রত্যন্ত ও বেদুইন অঞ্চলের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত চারটি নতুন বিদ্যালয় চালু করেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত নির্বিঘ্ন করতে বাস বরাদ্দের জন্য ১৫ লাখ মার্কিন ডলার দেওয়া হয়েছে।

এদিকে গাজা উপত্যকার শিক্ষা কার্যক্রমের বিষয়ে মন্ত্রণালয় জানায়, ১৬ সেপ্টেম্বর প্রশাসনিক ও শিক্ষক কর্মীদের বিদ্যালয়ে ফেরার কথা রয়েছে এবং ১৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ক্লাসে অংশ নেবে।

উপত্যকাজুড়ে অর্ধ মিলিয়নেরও বেশি শিক্ষার্থীর জন্য কর্তৃপক্ষ প্রায় ৭০০টি সরাসরি পাঠদান কেন্দ্র এবং ২৫টি অস্থায়ী বিদ্যালয় প্রস্তুত করছে। যেসব শিক্ষার্থী সরাসরি পাঠদান কেন্দ্রে পৌঁছাতে পারবে না, তাদের জন্য দূরশিক্ষণ বা অনলাইন কার্যক্রম চালু থাকবে। বর্তমান পরিস্থিতিতে বিদ্যমান সুযোগ-সুবিধা ব্যবহার করে গাজার প্রায় ৫ লাখ ৪১ হাজার শিক্ষার্থী তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে বলে মন্ত্রণালয় আশাবাদ ব্যক্ত করেছে।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজার লাখ লাখ শিক্ষার্থী নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। সেখানকার বহু বিদ্যালয় বর্তমানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে।

এক ভয়াবহ ও বর্বরোচিত যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছে, যা গাজার বেসামরিক অবকাঠামোর সিংহভাগই ধ্বংসস্তূপে পরিণত করেছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.