জেলেনস্কি: শীতকালে যুদ্ধ প্রশমনে পদক্ষেপ খুঁজছে যুক্তরাষ্ট্র
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ শীতকালে প্রশমিত করতে এবং একটি বৃহত্তর শান্তি চুক্তির লক্ষ্যে পুনরায় আলোচনা শুরু করার সম্ভাব্য পদক্ষেপ খুঁজছে যুক্তরাষ্ট্র। সংবাদভিত্তিক ওয়েবসাইট অ্যাক্সিওসকে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেন।

জেলেনস্কি বলেন, সামনের কয়েক সপ্তাহ কূটনীতির জন্য একটি বড় সুযোগ তৈরি করতে পারে। তার মতে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈরী সম্পর্ক এড়িয়ে চলতে চাইছেন।
তিনি বলেন, ‘আমার মনে হয় পুতিনের ট্রাম্পকে প্রয়োজন। তিনি তাকে অখুশি করতে চান না।’
নির্বাচনের আগে পুতিন ট্রাম্পকে কোনো কূটনৈতিক সাফল্য উপহার দিতে চাইবেন কি না—এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ‘হ্যাঁ।’
মস্কোতে পুতিনের সঙ্গে তিন ঘণ্টার বৈঠকের পর ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে রবিবার কিয়েভে বৈঠক করেন জেলেনস্কি।
তিনি জানান, দূতরা তাকে বলেছেন যে রুশরা আলোচনায় বসতে প্রস্তুত। তবে তিনি উল্লেখ করেন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রের তৎপরতা এবং তীব্র হামলা কিন্তু তাদের সমঝোতার সদিচ্ছা প্রকাশ করে না।
তা সত্ত্বেও জেলেনস্কি বলেন, তার উপলব্ধি হলো পুতিন আলোচনার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন প্রস্তাব নিয়ে ‘আলোচনা করতে প্রস্তুত’।
জেলেনস্কি বলেন, মূলত কূটনৈতিক প্রক্রিয়া সচল করতে মার্কিন প্রতিনিধি দল মস্কো ও কিয়েভ সফর করেছে এবং তারা নতুন কিছু প্রস্তাব নিয়ে এসেছে, যার মধ্যে শীতের আগে ও শীতকালীন সময়ে উত্তেজনা কমানোর সম্ভাব্য পদক্ষেপও রয়েছে।
জেলেনস্কি বলেন, ‘জ্বালানি অবকাঠামো ও খাদ্যশস্য পরিবহন, বিদ্যুৎকেন্দ্র এবং তেল ও গ্যাস রপ্তানি সংক্রান্ত বিভিন্ন চিন্তাভাবনা রয়েছে। রাশিয়া এবং আমাদের স্বার্থ সম্পূর্ণ আলাদা।’
তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের নতুন এই কৌশলে পুনরায় আলোচনা শুরু করা এবং শীতকালে বড় ধরনের সংঘাত বৃদ্ধি রোধ করার মতো ব্যবস্থা খুঁজে বের করা অন্তর্ভুক্ত বলে মনে হচ্ছে। এই প্রক্রিয়াকে তিনি ‘আলোচনার বাস্তবতার অত্যন্ত কাছাকাছি’ বলে আখ্যায়িত করেন।
তিনি জানান, এ পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো উভয় পক্ষকে শান্তির কাছাকাছি নিয়ে আসার কার্যকর পথ খুঁজে বের করা।
জেলেনস্কি বলেন, ওয়াশিংটন ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও জ্বালানি সহায়তাসহ একটি পৃথক শীতকালীন সহায়তা প্যাকেজও সমর্থন করে।
তিনি বলেন, ‘এটি কেবল ক্ষেপণাস্ত্রের বিষয় নয়। এটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) এবং উত্তেজনা প্রশমনের পদক্ষেপের বিষয়ও বটে।’
জেলেনস্কি জানান, কূটনীতি পুনরুজ্জীবিত করতে সেপ্টেম্বর ও অক্টোবর মাসকে ব্যবহার করতে চায় কিয়েভ। চলতি মাসের শেষের দিকে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যকার আলোচনার আরো সুযোগ করে দিতে পারে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আরেকটি ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘কথা বলার যেকোনো উপায় খুঁজতে আমাদের হাতে এই সেপ্টেম্বর ও অক্টোবর মাস রয়েছে। সংলাপ ছাড়া আমরা কোনো ফল পাব না।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি তীব্র শীতের আগেই প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনা প্রক্রিয়ার একটি বাস্তব সূচনা করার উপায় খুঁজে বের করতে পারবেন।’
জেলেনস্কি বলেন, যেকোনো কূটনৈতিক প্রক্রিয়ার সময় ইউক্রেনকে সামরিকভাবে শক্তিশালী থাকতে হবে। একই সঙ্গে তিনি রাশিয়ার ওপর অতিরিক্ত মার্কিন নিষেধাজ্ঞার আহ্বান জানান।
তিনি বলেন, ‘পুতিনের অর্থের প্রয়োজন। যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পুতিনের অর্থ চাই।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.