মার্কিন নৌযান ও আটটি তেল ট্যাংকারে ইরানের হামলা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
পারস্য উপসাগরে দুটি মার্কিন নৌযান এবং আটটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। এই হামলায় জাহাজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা। বুধবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের ওপর মার্কিন আগ্রাসনের জবাবেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি উল্লেখ করে, পারস্য উপসাগরে ইরানের পাঁচটি তেল ট্যাংকারে মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে। তবে লক্ষ্যবস্তু করা মার্কিন নৌযান বা তেল ট্যাংকারগুলোর নাম কিংবা হামলার সুনির্দিষ্ট সময় সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি বাহিনীটি।
আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন সেনাবাহিনীর ‘উৎসাহ ও সমর্থনে’ হরমুজ প্রণালীর একটি ‘নিষিদ্ধ ও অনিরাপদ অঞ্চলে প্রবেশের চেষ্টা করা’ আরও ১০টি নৌযানে হামলা চালিয়েছে ইরানি নৌবাহিনী। বৈশ্বিক সমুদ্রবাহিত জ্বালানি তেল সরবরাহের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর তাদের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তারা পুনর্ব্যক্ত করে জানায়, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে তাদের নৌবাহিনীর নজরদারি ও ব্যবস্থাপনায় রয়েছে।
এর আগে ইরানের বার্তা সংস্থা তাসনিম জানায়, দেশটির খার্গ দ্বীপের নোঙর এলাকার কাছে একটি তেল ট্যাংকারে আঘাত হানা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং জাহাজের নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি পৃথক প্রতিবেদনে জানায়, জাস্ক বন্দরের কাছে দুটি তেল ট্যাংকারে হামলা চালানো হয় এবং লাইফবোটের মাধ্যমে সেগুলোর নাবিকদের তীরে সরিয়ে নেওয়া হয়েছে।
অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত দুই দিনে আইআরজিসি দুই দফা মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর মার্কিন বাহিনী ইরানের পাঁচটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংস করেছে।
বৃহত্তর শান্তি চুক্তির সূচনা হিসেবে কৌশলগত এই নৌপথটি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই এসব ঘটনা ঘটল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.