সাতক্ষীরা সীমান্তে পুশইন ঠেকাল বিজিবি
- Details
- by ২৪ ডেস্ক
দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে কালিন্দী নদী সীমান্ত দিয়ে একদল ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই তৎপরতা রুখতে বৃষ্টির মধ্যেই তাৎক্ষণিক জলজ অভিযান চালায় বিজিবির টহল দল। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে ওই ব্যক্তিদের নিয়ে পিছু হটে বিএসএফ।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে এই ঘটনা ঘটে। নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকা থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দক্ষিণে কালিন্দী নদীর চর এলাকা দিয়ে ১০ থেকে ১২ জনকে পাঠানোর প্রস্তুতি নিয়েছিল ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী ক্যাম্পের সদস্যরা। এ কাজে তারা একটি নৌকা ও একটি স্পিডবোট ব্যবহার করে।
বিএসএফের এই অপতৎপরতা নজরে আসামাত্র বিজিবি সদস্যরা সশস্ত্র অবস্থায় স্পিডবোট নিয়ে কালিন্দী নদীর জলসীমায় অবস্থান নেন। বিজিবির প্রতিরোধ ও অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। ২৭ সেকেন্ডের একটি ভিডিও চিত্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রেইনকোট পরা বিজিবি সদস্যদের সতর্ক অবস্থান ও স্পিডবোট নিয়ে বিএসএফের নৌযানের দিকে অগ্রসর হতে দেখা যায়।
নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আবদুল্লাহ জানান, সীমান্তে যেকোনো ধরনের পুশইন চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও সামগ্রিক অপারেশনাল কার্যক্রম আগের চেয়ে অনেক জোরদার করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.