জামায়াত আমির: জ্বালানি সংকট সমাধানে ৬ মাসেও ব্যর্থ সরকার
- Details
- by ২৪ ডেস্ক
দেশ বর্তমানে বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে শিল্প খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ছয় মাসে এর কার্যকর সমাধান করতে পারেনি সরকার। শনিবার (১২ সেপ্টেম্বর) বগুড়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প বর্তমানে জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে বড় ধরনের সমস্যায় পড়েছে। সম্প্রতি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পর্যাপ্ত বিদ্যুৎ না পাওয়ায় উৎপাদন সক্ষমতা ৫০ শতাংশের নিচে নেমে যাওয়ার কথা জানিয়েছেন।
তার ভাষ্য, উৎপাদন কমে গেলে ব্যবসায়ীদের পক্ষে ব্যাংকের ঋণ ও অন্যান্য দায় পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। এতে অনেক প্রতিষ্ঠান ঋণখেলাপি হওয়ার ঝুঁকিতে পড়বে।
জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিরোধী দলের পক্ষ থেকে বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠন করে সরকারকে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও জানান জামায়াত আমির। তবে সরকার সেই প্রস্তাবে সাড়া দেয়নি বলে অভিযোগ করেন তিনি।
শফিকুর রহমান বলেন, সংকট সমাধানে সরকারকে নির্ধারিত সময়ের মধ্যেই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন ছিল। বিরোধী দল সহযোগিতার আগ্রহ দেখালেও তা গ্রহণ করা হয়নি। বরং শুরুতে সরকার বিদ্যুৎ সংকটের বিষয়টি অস্বীকার করেছে। এ পরিস্থিতিতেই জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো লংমার্চের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছে বলে দাবি করেন তিনি।
সরকার জনগণকে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি থেকে সরে গেছে বলেও অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা।
তিনি বলেন, তারা রাষ্ট্র সংস্কারের পক্ষে ছিলেন। গণভোটের পক্ষেও অবস্থান নিয়েছিলেন এবং জনগণ এতে সাড়া দিয়েছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গেছে এবং গণভোটের রায়কে উপেক্ষা করেছে। শফিকুর রহমান বলেন, জনগণের রায়কে অমান্য বা অসম্মান করার অধিকার কারও নেই।
মতবিনিময়কালে বগুড়ার উন্নয়ন নিয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বগুড়া উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য এলাকার যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র।
একসময় বগুড়াকে ‘মিনি শিল্পনগরী’ হিসেবে পরিচিত করা হলেও স্বাধীনতার পর জেলাটিতে প্রত্যাশিত শিল্পায়ন হয়নি বলে মন্তব্য করেন তিনি।
বগুড়া দীর্ঘদিন ধরে অবহেলিত কেন—এ প্রশ্ন তুলে শফিকুর রহমান বলেন, জেলার যে ন্যায্য প্রাপ্য, তা নিশ্চিত করতে হবে। বগুড়াকে তার কাঙ্ক্ষিত উন্নয়ন ও অধিকার ফিরিয়ে দেওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.