আপনি পড়ছেন

গুমের শিকার পরিবারের সদস্যদের গণভবনে ডেকে সান্ত্বনা দেওয়ার আড়ালে শেখ হাসিনাই ছিলেন এসব ঘটনার মূল নির্দেশদাতা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। নিখোঁজ ব্যক্তিদের অবস্থান জানা সত্ত্বেও স্বজনদের কাছে তাদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি ‘বিশ্বের সেরা অভিনেত্রী’র ভূমিকা নিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।

স্পিকার হাফিজ: শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

শনিবার লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে পুরো বিষয়টি এখন জনগণের সামনে স্পষ্ট ও প্রমাণিত হয়েছে।

বিগত ১৭ বছরের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, এই দীর্ঘ সময়ের অপশাসনের ফলে শীর্ষ পর্যায় থেকে শুরু করে প্রধান বিচারপতি এবং বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। এছাড়া ছয় শতাধিক পুলিশ কর্মকর্তা সেনানিবাসে আশ্রয় নেন।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুর্নীতির উদাহরণ দিয়ে তিনি বলেন, তৎকালীন সরকারকে সন্তুষ্ট করতে এবং ব্যক্তিস্বার্থে পুলিশ সাধারণ মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে। সাবেক আইজিপি বেনজীর আহমেদ নিজের পরিবার ও সন্তানদের নামে বিপুল জমি, বনাঞ্চল ও অঢেল সম্পদ গড়ে তুলেছেন। একইভাবে তৎকালীন দলীয় প্রতিনিধিরা রাজনীতি ও ক্ষমতার অপব্যবহার করে দেশ-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌর বিএনপির সভাপতি ছাদেক জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী এবং উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.