আপনি পড়ছেন

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। তাদের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে শিশুসহ ৪ জনের প্রাণহানি
দুর্ঘটনাকবলিত গাড়ি

জানা গেছে, বরযাত্রীবাহী মাইক্রোবাসটি চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে কক্সবাজারের ঈদগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছিল। পথিমধ্যে শিকলবাহা চৌমুহনীতে একটি কাভার্ডভ্যান ইউটার্ন নেওয়ার সময় মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

নিহত ব্যক্তিরা হলেন মো. ফেরদৌস আলম (৫), মিপতা (১৭) এবং মাইক্রোবাসের চালক মুন্না (৪০)। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদের মধ্যে ফেরদৌস ও মিপতা দুর্ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় চালকসহ বাকি দুজনের মৃত্যু হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার তৎপরতায় অংশ নেয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা সম্ভব হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.