আপনি পড়ছেন

জাতীয় পর্যায়ে চাহিদার চেয়ে ১৬ লাখ টনের বেশি রাসায়নিক সার মজুত থাকা সত্ত্বেও মাঠপর্যায়ে তীব্র সরবরাহ সংকট তৈরি হয়েছে। প্রধান ফসল আমন আবাদের সর্বোচ্চ চাহিদার সময়ে সরকার নতুন ডিলার নীতিমালা বাস্তবায়ন শুরু করায় বিতরণব্যবস্থায় এই অচলাবস্থার সৃষ্টি হয়। পর্যাপ্ত জোগান থাকা সত্ত্বেও মাঠপর্যায়ে ডিলারদের সার না তোলা এবং তদারকির ঘাটতিতে কৃষকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। আজ রোববার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন ডিলার নীতি বাস্তবায়নে ব্যাহত হচ্ছে সার সরবরাহ
জমিতে সার দিচ্ছেন কৃষক

কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সারের সম্ভাব্য চাহিদা ৩৫ লাখ ২০ হাজার মেট্রিক টন। এর বিপরীতে সরকারি গুদামে মজুত রয়েছে ৫১ লাখ ৮৩ হাজার টন, যা চাহিদার তুলনায় প্রায় ১৬ লাখ ৬৩ হাজার টন বেশি। সংসদ অধিবেশনে সরকারের দেওয়া তথ্যেও নিশ্চিত করা হয়, অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চার ধরনের সারের চাহিদার বিপরীতে বাজারে ১৫ লাখ ৮৪ হাজার টনের বেশি উদ্বৃত্ত মজুত রয়েছে। বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরিফুল ইসলাম জানান, দেশীয় উৎপাদন, আমদানি ও বাফার স্টক সন্তোষজনক অবস্থায় রয়েছে।

তবে কৃষি মন্ত্রণালয় গত ২৭ আগস্ট ‘সার ডিলার নিয়োগ ও বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করার পর থেকেই জটিলতা শুরু হয়। নতুন নিয়মে প্রতি ইউনিয়নে তিনটি ডিলার ইউনিট রাখা এবং শূন্যস্থান পূরণের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতীয় সংসদে জানান, পুরোনো ডিলারদের অনেকে দায়িত্ব ছেড়ে দেওয়ায় ৩ হাজার ৭৫৯টি ডিলার পয়েন্ট শূন্য হয়েছিল, যা পূরণে ৪ হাজার ৯১৮ জন নতুন ডিলার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু আমন আবাদের চূড়ান্ত মৌসুমে এই পরিবর্তন আনায় ডিলারশিপ বাতিলের গুঞ্জন ছড়ায়। ফলে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অনেক ডিলার সরকারি গুদাম থেকে সার তোলা কমিয়ে দেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান জানান, আগস্টের শুরুতে আমন আবাদ শুরুর সময় সারের চাহিদা সর্বোচ্চ থাকে। এমন সংবেদনশীল সময়ে ডিলার নিয়োগ ও নীতিগত রূপান্তর শুরু করা উপযুক্ত হয়নি। সারের চাহিদা কম থাকে—এমন সময়ে এই প্রক্রিয়া চালানো উচিত ছিল বলে তিনি উল্লেখ করেন। এদিকে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) নীতিমালার অস্পষ্টতা দূর ও আমন মৌসুম নির্বিঘ্ন রাখতে নিয়োগ প্রক্রিয়া দুই মাসের জন্য স্থগিত রাখার আবেদন করেছিল।

বিতরণব্যবস্থার মাঠপর্যায়ের তদারকিতেও বড় ধরনের ঘাটতি দেখা গেছে। জুলাই ও আগস্ট মাসে ডিলাররা বরাদ্দের অর্ধেকের কাছাকাছি সার উত্তোলন করলেও ১৫টি জেলার কৃষি কর্মকর্তারা সেই তথ্য সময়মতো মন্ত্রণালয়কে জানাননি। টানা দুই মাস কম সার তোলায় স্থানীয় বাজারে কৃত্রিম ঘাটতি তৈরি হয়। দায়িত্বে অবহেলার দায়ে সংশ্লিষ্ট জেলাগুলোর কৃষি কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি কয়েকজনকে প্রত্যাহার ও স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেওয়া হয়েছে।

সরবরাহ ব্যাহত হওয়ার সুযোগে স্থানীয় পর্যায়ে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। রাজশাহীসহ বিভিন্ন এলাকায় ডিলারের কাছে সার না পেয়ে কৃষকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ১ হাজার ৩৫০ টাকা নির্ধারিত মূল্যের টিএসপি সার খোলাবাজারে প্রায় ২ হাজার টাকায় বিক্রির ঘটনায় বানেশ্বরসহ বিভিন্ন স্থানে কৃষকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

কৃষিসচিব মো. সেলিম খান জানান, নীতিমালার অভ্যন্তরীণ জটিলতা ও গুজবের কারণে ডিলারদের সার উত্তোলন ব্যাহত হয়েছিল, তবে বাস্তবে কোনো ঘাটতি নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশের ৬৪ জেলাতেই নজরদারি জোরদার করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বিশেষ অভিযানে পরিচালিত ২৩০টি ভ্রাম্যমাণ আদালত ৩৮ লাখ ৬৮ হাজার ৮২৪ টাকা জরিমানা, ১ হাজার ৭০০ বস্তা সার উদ্ধার এবং চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.