গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন, হবে ৩ এলএনজি টার্মিনাল
- Details
- by ২৪ ডেস্ক
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং গ্যাস সংকট মোকাবিলায় নতুন করে ১৫০টি গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যমান দুইটির সঙ্গে আরও তিনটি এলএনজি টার্মিনাল যুক্ত করার পরিকল্পনা করছে সরকার। সম্ভব হলে ২০২৮ সালের আগেই নতুন একটি টার্মিনাল চালুর উদ্যোগ রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সরকারের বিভিন্ন কার্যক্রম ও সাম্প্রতিক উদ্যোগ তুলে ধরতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
মাহদী আমিন বলেন, গ্যাস সরবরাহের সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের অংশ হিসেবে দেশজুড়ে নতুন কূপ খননের কার্যক্রম শুরু হয়েছে। মধ্যমেয়াদে ১৫০টি কূপ খননের পরবর্তী পর্যায়ে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, দেশে এলএনজি সরবরাহের সক্ষমতা বাড়াতে বর্তমানে থাকা দুটি টার্মিনালের পাশাপাশি আরও তিনটি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে তৃতীয় টার্মিনালটি ২০২৮ সালের আগেই চালু করার চেষ্টা চলছে।
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণের কাজও শুরু হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ প্রকল্পে আন্তর্জাতিক উৎস থেকে ১ বিলিয়ন ডলারের অর্থায়ন পাওয়া গেছে।
সম্প্রতি দেশের ব্যবসায়ী ও শিল্প খাতের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে মাহদী আমিন বলেন, শিল্প ও ব্যবসা খাতে গ্যাস সরবরাহের সংকট দ্রুত কাটাতে প্রধানমন্ত্রী সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন। এরপর থেকে গ্যাসের প্রবাহে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে দাবি করেন তিনি।
সামনের দিনগুলোতে গ্যাস সরবরাহের এ উন্নতির ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন মাহদী আমিন।
সংবাদ সম্মেলনে জ্বালানি তেলের দাম নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। তার দাবি, আশপাশের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম তুলনামূলক কম। জনগণের ওপর বাড়তি চাপ কমাতে এ খাতে সরকার উল্লেখযোগ্য ভর্তুকি দিচ্ছে।
অর্থনীতির বিভিন্ন সূচক তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করেছে। এটিকে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেন তিনি।
মাহদী আমিনের ভাষ্য, মুডিসের পূর্বাভাস পরিবর্তনের ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের স্থিতিশীলতার বার্তা যাবে। এর মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ার সম্ভাবনা তৈরি হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য উল্লেখ করে তিনি আরও বলেন, আগের বছরের একই সময় এবং আগের মাসের তুলনায় মূল্যস্ফীতির হার কমেছে। খাদ্য ও অন্যান্য পণ্যের দাম বাড়ার গতিও তুলনামূলকভাবে কমে এসেছে বলে দাবি করেন তিনি।
সরকার জনকল্যাণ ও রাষ্ট্রীয় সংস্কারের বিভিন্ন উদ্যোগকে কয়েকটি প্রধান খাতে ভাগ করে কাজ করছে বলে জানান মাহদী আমিন। এর মধ্যে রয়েছে তরুণদের ক্ষমতায়ন, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি, জীবনমান উন্নয়ন, নারীর অগ্রগতি, সামাজিক সুরক্ষা, পরিবেশবান্ধব জ্বালানি, জলবায়ু সহনশীল শিল্পায়ন, স্বাস্থ্য অবকাঠামো, যোগাযোগ ও ট্রাফিক ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন ও বৈদেশিক সম্পর্ক।
তিনি বলেন, প্রচলিত প্রশাসনিক কাঠামোর সীমাবদ্ধতা কাটিয়ে নাগরিকদের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যেও গত ছয় মাসে দেশে প্রবাসী আয় ১৩ দশমিক ১০ শতাংশ বেড়েছে বলে জানান মাহদী আমিন।
তিনি বলেন, ভাষা ও কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন করে প্রতিবছর ১০ হাজার বাংলাদেশি কর্মীর বৈধভাবে ইতালিতে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে ওমানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বিদ্যমান নিষেধাজ্ঞা কাটিয়ে কৃষি ও আধুনিক মৎস্য খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়োজনের তুলনায় ১৫ লাখ ৬৮ হাজার মেট্রিক টন অতিরিক্ত সার মজুত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি সারের সরবরাহ ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন মাহদী আমিন।
গত ১৬ বছরের পরিস্থিতির পর বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার কাজ চলছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।
তিনি বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যে সব সমস্যার সম্পূর্ণ সমাধান করা সম্ভব নয়। তবে বিভিন্ন খাতে সরকারের পরিকল্পনা ও উদ্যোগ দৃশ্যমান হয়েছে। দেশকে স্বনির্ভর, নিরাপদ ও জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের ২১২ দিন পার হয়েছে। এরই মধ্যে বিভিন্ন উদ্যোগের সুফল জনগণ পেতে শুরু করেছে। তবে কিছু উদ্যোগের ফল পেতে আরও সময় প্রয়োজন হবে।
তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। জনজীবনে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন। একই সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.