আপনি পড়ছেন

সর্বজনীন পেনশন কর্মসূচিকে সাধারণ মানুষের জন্য আরও বেশি আকর্ষণীয় ও গ্রাহকবান্ধব করতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ৫৫ বছর বয়সেই পেনশন সুবিধা চালু, পাঁচ বছর পর জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলনের সুযোগ এবং পেনশনভোগীর মৃত্যুর পর নমিনির আজীবন পেনশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সর্বজনীন পেনশন: টাকা তুলে নেওয়া যাবে ৫ বছর পর
প্রতীকী ছবি

আজ বৃহস্পতিবার সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের চতুর্থ পরিচালনা পর্ষদের বৈঠকে এসব প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে প্রস্তাবগুলো কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।

প্রস্তাবিত সংস্কার অনুযায়ী, পেনশন পাওয়ার বয়সসীমা বর্তমান ৬০ বছর থেকে কমিয়ে ৫৫ বছর নির্ধারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিদ্যমান নিয়মের কঠোরতা শিথিল করে পাঁচ বছর নিয়মিত অর্থ জমা দেওয়ার পর শারীরিক বা আর্থিক কারণে অক্ষম হয়ে পড়া গ্রাহকদের বিশেষ বিবেচনায় অর্থ উত্তোলনের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। বিদ্যমান ব্যবস্থায় মেয়াদপূর্তির আগে অর্থ ফেরতের কোনো সুযোগ ছিল না।

এ ছাড়া কোনো পেনশনভোগী মারা গেলে তার মনোনীত স্বামী বা স্ত্রী যাতে আজীবন পেনশন সুবিধা পান, সেই প্রস্তাবও রাখা হয়েছে। বিদ্যমান নিয়মে গ্রাহক মারা গেলে নমিনি কেবল মূল গ্রাহকের ৭৫ বছর বয়স পর্যন্ত বাকি থাকা সময়ের জন্যই অর্থ পেতেন। পাশাপাশি সুদবিহীন ব্যবস্থার আওতায় আনতে ‘ইসলামিক পেনশন’ চালুর পরিকল্পনা রয়েছে। এর সঙ্গে ১০ থেকে ২০ টাকা মাসিক প্রিমিয়ামের বিনিময়ে সাধারণ গ্রাহকদের স্বাস্থ্যবিমা সুবিধা দেওয়ার বিষয়টিও আলোচ্যসূচিতে রয়েছে।

গ্রাহক নিবন্ধন বাড়ানো এবং আর্থিক স্থায়িত্বের লক্ষ্যে ব্যাংক, ডাক বিভাগ ও মুঠোফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের কমিশন বিদ্যমান ১৫ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। অন্যদিকে দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতি ও মুনাফার হারের ঝুঁকি মোকাবিলায় গঠন করা হবে বিশেষ রিজার্ভ বা কনটিনজেন্সি তহবিল।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সুরাতুজ্জামান জানিয়েছেন, পরিচালনা পর্ষদের সভায় মোট ১১টি আলোচ্যসূচি রাখা হয়েছে এবং পর্ষদ যেসব প্রস্তাব অনুমোদন করবে, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কার্যক্রম দ্রুত চালু করা হবে।

২০২৩ সালের ১৭ আগস্ট চার শ্রেণির প্রায় ১০ কোটি মানুষকে বিবেচনায় রেখে প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস—এই চারটি স্কিম চালু করা হয়। তিন বছরে এই চার স্কিমে মোট ৩ লাখ ৭৯ হাজার ৯২০ জন গ্রাহক নিবন্ধিত হয়েছেন এবং মোট আমানত দাঁড়িয়েছে ২৮৮ কোটি ৫২ লাখ টাকা। সমতা কর্মসূচিতে সর্বাধিক ২ লাখ ৮৭ হাজার ২২৪ জন যুক্ত হলেও প্রবাস কর্মসূচিতে গ্রাহক সংখ্যা মাত্র ১ হাজার ১৭১ জন। আগ্রহী ব্যক্তিরা ইউপেনশন ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত প্রত্যয়ন ও প্রয়োজনীয় তথ্য পূরণ করে এসব স্কিমে নিবন্ধন করতে পারেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.